গতকাল রাতেই প্রকাশিত হয়েছে নয়া নির্দেশিকা। আঁটোসাঁটো নয় বরং এই নির্দেশিকায় বেশ কিছু জায়গায় ছাড় দিয়েছে কেন্দ্র। লকডাউনের নিয়ম শিথিল করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কোন দোকান খুলবে ও কোন দোকাব খুলবে সে নিয়ে জনতার মধ্যে সংশয় তৈরি হলেও প্রকাশিত নির্দেশিকায় বলা হয় পাড়ার ছোটখাটো সেলুন ও দোকান এই সময় খোলা হবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পূণ্যসলিলা শ্রীবাস্তব জানান, কোনও রেস্তোরাঁ খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তেমনই সেলুন খোলারও কোনও নির্দেশিকা এখনও দেয়নি কেন্দ্র। এগুলি পরিষেবা কেন্দ্রীক দোকান। এগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়নি। শুধু মাত্র যে সমস্ত দোকান কিছু জিনিস বিক্রি করেন, সেগুলিই খোলার অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, গ্রাম্য এলাকায় যে সমস্ত দোকান খাবার কেনাবেচা করে, সেগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনও শপিং মল বা বড়ো দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। আর শহুরে এলাকায় কন্টেইনমেন্ট জোন ছাড়া অন্য এলাকাগুলিতে ছোট দোকান, এমনই একক দোকান, স্থানীয় দোকান ও আবাসনের ভিতরের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। খোলা যাবে না মাল্টি-ব্র্যান্ড ও সিঙ্গল ব্র্যান্ড মলে দোকানগুলি খোলা যাবে না৷ বন্ধ রাখতে হবে মদের দোকানও৷
https://twitter.com/ANI/status/1253962299590639616?s=20
তবে হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় কোনও দোকান খোলা থাকবে না।
মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা বা তার বাইরে মার্কেট খুললে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে৷ সবাইকে মাস্ক পরতে হবে ও আবশ্যক সামাজিক দূরত্ব মেনে চলতে হবে৷
https://twitter.com/ANI/status/1253964549356548104?s=20
তবে নয়া নির্দেশিকায় বেশ কিছু জায়গায় ছাড় দিলেও আপাতত তাই বন্ধই থাকছে শপিং মল, থিয়েটার, সেলুন৷





