করোনার মধ্যেই দেশজুড়ে বার্ড’ফ্লুর আশঙ্ক, জলদাপাড়ায় মিলল একাধিক বুনো পায়রার দেহ, সতর্কতা জারি বাংলায়! 

দেশে করোনার প্রতিষেধক আসার মধ্যেই এবার প্রকাশ্যে এলো নতুন বিপদ। বার্ড ফ্লু’র আতঙ্ক দেখা দিল ভারতের একাধিক রাজ্যে। সম্প্রতি রাজস্থানের ঝালাওয়ার জেলায় কাকপক্ষীর অস্বাভাবিক মৃত্যুর পরেই বার্ড-ফ্লুর উপস্থিতি ধরা পড়ে। বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ভরতপুরে অবস্থিত ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাশনাল বার্ড পার্কে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। কেওলাদেও রাষ্ট্রীয় উদ্যানেও সতর্কতা জারি হয়েছে। রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশে‌ও মারা যাচ্ছে মুরগি, ময়ূর, কাক-সহ অন্যান্য পাখি। সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে ঝাড়খণ্ডেও। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু নিয়ে হাইঅ্যালার্ট জারি করেছে মোদী সরকার। এই আবহে বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক।

ভ্যাকসিন আসছে বলে আশায় বুধ বাঁধছে দেশের মানুষ। এর মধ্যেই সামনে নতুন বিপদ। বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে দেশের একাধিক রাজ্যে। সম্প্রতি রাজস্থানের ঝালাওয়ার জেলায় কাকপক্ষীর অস্বাভাবিক মৃত্যুর পরেই বার্ড-ফ্লুর উপস্থিতি ধরা পড়ে।  বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ভরতপুরে অবস্থিত ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাশনাল বার্ড পার্কে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। কেওলাদেও রাষ্ট্রীয় উদ্যানেও সতর্কতা জারি হয়েছে। রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশে মারা যাচ্ছে মুরগি, ময়ূর, কাক-সহ অন্যান্য পাখি। সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে ঝাড়খণ্ডেও। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু নিয়ে হাইঅ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার। 
কিন্তু এই আশঙ্কার ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ পরিস্থিতিতে বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু’র আতঙ্ক। উত্তরবঙ্গের  জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মিলল একাধিক বুনো পায়রার দেহ। আশা করা হচ্ছে বার্ড ফ্লুর জেরে‌ই মৃত্যু হয়েছে পাখিগুলির। 
পাখি গুলির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল। তিনি বলেছেন ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে দেশের নানা প্রান্তে যেভাবে পাখি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তাতে মৃত্যুর একটা কারণ বার্ড ফ্লু হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পরিবেশ প্রেমী সুব্রত গঙ্গোপাধ্যায়ও  পাখি গুলোর মৃত্যুর কারণ বার্ড ফ্লু হতে পারে বলে আশঙ্কা করছেন।

RELATED Articles