Kerala: মুসলিম নাবালকদের হাতে দুই আদিবাসী নাবালিকার নৃশংস যৌন অত্যাচার! আটক অভিযুক্ত

কেরালায় দুই মুসলিম নাবালকের হাতে দুই আদিবাসী নাবালিকার নৃশংস যৌন অত্যাচারের ঘটনায় তোলপাড় গোটা দেশ। রবিবার কেরালা পুলিশ ওয়ানাড থেকে মহম্মদ নৌফল (১৮) ও কনিয়ামপাত্তা শামিম (১৯) নামের এই দুই মুসলিম নাবালককে গ্রেফতার করেছে।

নিউ ইয়ার ইভে এই দুই আদিবাসী নাবালিকাদের সঙ্গে এই ঘৃণ্য আচরণ করে তারা। তারা ওই দুই নাবালিকাকে একটি লজে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনাটি জনসমক্ষে আসে যখন এই আদিবাসী নাবালিকাদের মধ্যে একজনের বাবা-মা পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। অভিযোগ করা হয়েছে, এই দুই নাবালিকার সঙ্গে দুই অভিযুক্ত ফোনে কথা বলত এবং সম্পর্কও স্থাপন করেছিল।

ধৃতদের বিরুদ্ধে পুলিশ পসকো এবং তফশিলি জাতি ও উপজাতির বিরুদ্ধে হিংসা নিবারণ ধারায় মামলা দায়ের করেছে।

RELATED Articles