ভালো হয়েছে মারা গেছে, দেশে রোগ ছড়াচ্ছিল! রিপাবলিক ভারতের অ্যাঙ্কর বিকাশ শর্মা’র মৃত্যুতে উল্লাস নেট দুনিয়ায়

মিত্র হোক বা শত্রু মৃত্যুতে শোক প্রকাশ করাই দস্তুর। কিন্তু এবার রিপাবলিক ভারত নিউজ চ্যানেলের অ্যাঙ্কর বিকাশ শর্মা’র মৃত্যুতে উল্লাস করতে দেখা গেল নেট দুনিয়ায়। ওই সাংবাদিক গত ৩ দিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ৪ঠা ফেব্রুয়ারি তিনি মারা যান। ভর্তি ছিলেন নয়ডার কৈলাশ হাসপাতালে। তিনি আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা ছিলেন।

রিপাবলিক মিডিয়ার এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী’র দৌলতে ভারতে এই চ্যানেলের হেটার্সদের সংখ্যাও কম কিছু নয়। বিকাশ শর্মা রিপাবলিক ভারতে ‘ইয়ে ভারত কি বাত’ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। তাঁর মৃত্যুতেই এবার অভিনব উল্লাস চোখে পড়লো নেট জগতে। রিপাবলিক-এর অ্যাঙ্কর প্রদীপ ভাণ্ডারীও এই বিষয়ে দুঃখ প্ৰকাশ করেন এবং ওঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিকাশ শর্মার মৃত্যুতে মিডিয়াকর্মীরা দুঃখ প্রকাশ করলেও কট্টরপন্থীরা বিকাশ শর্মার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় আনন্দ  প্ৰকাশ করেছে।

প্রদীপ ভান্ডারীর টুইটে এক ইউজার কমেন্ট করেছে, ” ও তো তোমার মতোই ঘৃনা ছড়ানো ব্যাক্তি ছিল। ভালো হয়েছে মারা গেছে। দেশে রোগ ছড়াচ্ছিল।”

মেজর গৌরব আর্যও টুইট করে বিকাশ শর্মার মৃত্যুতে দুঃখ প্ৰকাশ করেন। সেখানেও পৌঁছে যায় কট্টরপন্থীদের দল। কমেন্টে ওয়াসিম আহমেদ নামের এক উন্মাদী লিখে, “এটা সেই ড্রামাবাজ ছিল যে সকাল সন্ধ্যে পাকিস্তানের উপর চিৎকার করতো। মরে গেলে মাদা***।”

বিকাশ শর্মার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন রিপাবলিক প্রধান অর্ণব গোস্বামী‌ও।

RELATED Articles