দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৩৭ ,মৃত্যু ৩৮ জনের

দেশ এখন ধীরে ধীরে করোনার গ্রাসে চলে যাচ্ছে। মানুষের অসচেতন মনোভাব এই রোগকে আরও ছড়িয়ে দিচ্ছে। দেশে এখনো অবধি করোনা আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ অবধি সোমবার ওর পর থেকে সংক্রমনের হার বেড়ে যায়। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৪০ জন। গোটা দেশে মৃত্যু হয়েছে ৩৮ জনের। তবে ইতিমধ্যেই ১৩২ জন সুস্থ হয়ে উঠেছেন, যা মানুষকে একটু হলেও আশার আলো দেখাচ্ছে।

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র(৩০২) ও কেরল(২৪১)। এর পরে যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (১২৪), দিল্লি (১২০), উত্তরপ্রদেশ (১০৩)-এর মতো রাজ্য।

তবে মৃত্যুর নিরিখে দেশের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃতের সংখ্যা ৯। তার পরে রয়েছে গুজরাত। সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে।

অন্য দিকে, মার্চ মাসে দিল্লিতে নিজামউদ্দিনের সভায় যোগ দেওয়া তেলঙ্গানায় অন্তত ৬ বাসিন্দা করোনা-আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। জানা গিয়েছে সেই সভাতে পশ্চিমবঙ্গেরও কিছু মানুষ গিয়েছিলেন দিল্লির ওই সভায় যোগ দিতে। তাঁদের একটি অংশ ইতিমধ্যে ফিরেও এসেছেন বাংলায়। আর সেটাই রাজ্য প্রশাসনের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই মানুষগুলি যদি করোনা আক্রান্ত হন তাহলে সেখান থেকে সংক্রমন ছড়ানোর প্রবল আশঙ্কা থেকে যায়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের। অন্য দিকে, গৃহ-পর্যবেক্ষণের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, এ দিন নতুন করে ১০ হাজার ৩১৩ জনকে গৃহ-পর্যবেক্ষণে পাঠানো হয়েছে। ফলে গৃহ-পর্যবেক্ষণের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪০৪ জন।

RELATED Articles

Leave a Comment