Odisha Government is starting Subhadra Yojna for women: সদ্যই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচনের পর এবার নানান প্রতিশ্রুতি রাখার পালা সদ্য নির্বাচিত সরকারের। সেই অনুযায়ী কাজ শুরু করেছে সরকার। লোকসভা নির্বাচনের সঙ্গে কিছু রাজ্যে হয়েছে বিধানসভা নির্বাচনও। সেখানেই নতুন সরকার গঠনে রাখা হয়েছে নানান প্রতিশ্রুতি। এবার ওড়িশার নতুন সরকার মহিলাদের জন্য আনল এক নতুন যোজনা (Odisha Government is starting Subhadra Yojna for women)।
মহিলাদের উন্নয়নের জন্য নানান রাজ্যেই নানান যোজনা রয়েছে। পশ্চিমবঙ্গে যেমন রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী আর সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই যে লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলায় একচ্ছত্র আসন কায়েম করেছে, তা সকলেই মেনে নিয়েছে। এবার ফের মহিলাদের জন্যই ওড়িশার নতুন সরকার চালু করল এক নতুন যোজনা (Odisha Government is starting Subhadra Yojna for women)।
এই বছর ওড়িশায় হয়েছে বিধানসভা নির্বাচনও। সেই রাজ্যে এবার প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে সরিয়ে ক্ষমতায় বসেছেন বিজেপির মোহন চরণ মাঝি। গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। আর এই শপথ নেওয়ার কিছু ঘণ্টা পরই প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি (Odisha Government is starting Subhadra Yojna for women)।
প্রথমেই ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী জানান, পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই ফের খুলে দেওয়া হবে। করোনাকালে একটি দরজাই খোলা ছিল। কিন্তু পরবর্তীতে তা আর খোলা হয়নি। মন্দিরের চারটি দরজা খুলে গেলে ভক্তদের ভিড়ের উপর নিয়ন্ত্রণ কায়েম হবে। সেই কারণেই এই সিদ্ধান্ত। এবার থেকে চারটি দরজা দিয়েই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। শুধু তাই-ই নয়, মন্দিরের রক্ষণাবেক্ষণ ও মন্দির সংরক্ষণের জন্য ৫০০ কোটি টাকার কোষ গঠনের সিদ্ধান্তও নিয়েছে এই নতুন সরকার।
নির্বাচনের আগে ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৩১০০ টাকা করা হবে। সেই অনুযায়ীই এবার আরও এক সিদ্ধান্ত নিল ওড়িশার বিজেপি সরকার। এবার প্রতি কুইন্টাল ধানে কৃষকদের ৩১০০ টাকা করে দেওয়ার কথা জানাল সরকার। এর জন্য ‘সমৃদ্ধ কৃষক’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর।
আবার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য নতুন এক প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ওড়িশার বিজেপি সরকারের তরফে। এই প্রকল্পের নাম ‘সুভদ্রা যোজনা’ (Odisha Government is starting Subhadra Yojna for women)। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার দেওয়া হবে বলে জানা গিয়েছে। মহিলাদের স্বাবলম্বী করতে মাসে তাদের ৪২০০ টাকা করে দেবে ওড়িশার বিজেপি সরকার (Odisha Government is starting Subhadra Yojna for women)। ১০০ দিনের মধ্যে এই সমস্ত প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছে।






