এবার অবশেষে মিলতে চলেছে স্বস্তি, শীঘ্রই দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা, কবে থেকে বৃষ্টি পাবে শহরবাসী? জানাল হাওয়া অফিস

গরমে অস্বস্তিকর পরিবেশ বঙ্গবাসীর। কবে মিলবে বৃষ্টি (Monsoon)? দক্ষিণবঙ্গের মানুষেরা আশায় দিন গুনছে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কলকাতায় তীব্র গরমে অস্বস্তি বেড়েই চলেছে। শনিবারও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। আজ কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গতকাল শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শনিবার শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে। দুপুরের পর আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। বৃষ্টিপাতের (Monsoon) পরিমাণ বাড়বে মঙ্গল থেকে বৃহস্পতিতে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

এদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে (Monsoon) দুর্ভোগ বাড়ছে। আজ শনিবার, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের নিচের দুই জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবারের মতোই মঙ্গলবার অবধি চলবে উত্তরবঙ্গের বৃষ্টি।

দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা (Monsoon)?

ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী পাঁচ থেকে সাত দিনে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ১৮ই জুন থেকে ২০ জনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবার এর মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে তার জেরে শুরু হবে বৃষ্টিপাত।

RELATED Articles