‘আত্মনির্ভর ভারত’-এর তৃতীয়াংশে কৃষি পরিকাঠামোয় বরাদ্দ হলো এক লক্ষ কোটি! দেখে নিন নির্মলার খতিয়ান..

প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটির ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় আজ তৃতীয় দফায় আর্থিক প্যাকেজের নয়া ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিশাল আর্থিক প্যাকেজের আওতায় আর কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী দেখে নিন একনজরে –

১. মাইক্রো ফুড এন্টারপ্রাইজের উন্নয়ন খাতে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে উপকৃত হবে ২ লাক্ষ মাইক্রো ফুড এন্টারপ্রাইজ।

২. কৃষি পরিকাঠামোয় এক লাখ কোটি বরাদ্দ করা হচ্ছে। এর ফলে বাড়বে কৃষকদের আয়, ধারণা অর্থমন্ত্রীর।

৩. গত দু’মাসে ন্যূনতম সহায়ক মূল্যের ভিত্তিতে ৭৪,৩০০ কোটি টাকা খরচ করা হয়েছে।

৪. লকডাউনের সময় এবং ১৮,৭০০ কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে।

৫. ফসল বিমার মাধ্যমে ৬.৪০০ কোটি ক্লেম পেয়েছেন কৃষকরা।

৬. ৫৬০ লক্ষ লিটার দুধ কিনেছে সমবায় সংস্থাগুলি। দুধ ব্যবসায়ীদের হাতে নগদের জোগান বেড়েছে।

৭. ২ কোটি কৃষকের হাতে ৫,০০০ কোটি টাকা নগদের জোগান দেওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment