শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন চলবে না, সাফ জানাল এলাহাবাদ হাইকোর্ট

এবার থেকে বিয়ে করতে গেলে আর করতে হবেনা ধর্ম পরিবর্তন, ঐতিহাসিক রায় দান করল এলাহাবাদ হাইকোর্ট।শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন বৈধ না। বিপরীত ধর্মের এক দম্পতির আবেদনের শুনানি ছিল আজকে এবং সেখানেই সে আবেদন খারিজ করে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে যে শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন বৈধ না।

ওই দম্পতি তাদের শান্তিপূর্ণ দাম্পত্য জীবনে নিজেদের পরিবারের হস্তক্ষেপ আটকানোর জন্য এই আবেদন জানিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টে। ‌ তবে আদালত জানিয়েছে যে দম্পতির আবেদনে আদালত কোনরকম হস্তক্ষেপ করবে না। সূত্র মারফত জানা গিয়েছে যে ওই দম্পতির মধ্যে মেয়েটি মুসলিম এবং ছেলেটি হিন্দু। চলতি বছরের ২৯ শে জুন মেয়েটি হিন্দুধর্ম আপন করে নেয় এবং তার ঠিক এক মাস পরে ৩১ শে জুলাই সে ওই মুসলিম যুবককে বিয়ে করে।

আদালতের পর্যবেক্ষণ যে বোঝাই যাচ্ছে শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করা হয়েছিল। ইরাকি নুরজাহান বেগম মামলা নিয়ে বেশ চর্চা হয়েছিল দেশে। সেই সময় আদালত জানিয়েছিল যে, ইসলামের বিষয়ে না জেনে আর আস্থা না রেখে ধর্ম পরিবর্তন করা স্বীকার্য নয়। এরকম করা ইসলামের বিরুদ্ধে। আদালত মুসলিম থেকে হিন্দু হয়ে বিয়ে করা দম্পতিকে স্বস্তি দেবে না বলে জানায়।

এবারেও সেই একই পর্যবেক্ষণ আদালতের। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির বেঞ্চ আজ এই উন্ন সিদ্ধান্ত জানিয়েছেন যে শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করা কখনোই মানা হবে না।

RELATED Articles