রাম মন্দিরের ভূমিপূজো নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ মিম সুপ্রিমো ওয়েইসির!

আসছে ৫ই অগাস্ট রাম মন্দিরের ভূমিপূজায় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা নিয়ে তীব্র সমালোচনা করলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসি। তাঁর সোজা বক্তব্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে রাম মন্দিরের ভূমিপূজায় যাওয়া উচিত নয় নরেন্দ্র মোদির। কারণ, প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভূমিপূজনে যাওয়া মানে সংবিধানের ধর্মনিরপক্ষতার শর্তকে লঙ্ঘন করা। তাই নরেন্দ্র মোদীর দেশবাসীকে অবগত করা উচিত, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ওই অনুষ্ঠানে যাবেন, নাকি ব্যক্তি হিসেবে।

আজ অর্থাৎ মঙ্গলবার টুইটারে এআইএমআইএম (AIMIM) সুপ্রিমো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ভূমিপূজনে অংশ নেওয়া মানে প্রধানমন্ত্রীর সাংবিধানিক শপথের শর্ত লঙ্ঘন করা। কারণ, ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের মূল ভিত্তি। তাই প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত, তিনি সেখানে ব্যক্তি হিসাবে যাচ্ছেন নাকি প্রধানমন্ত্রী হিসাবে। এক‌ই সঙ্গে তাঁর বক্তব্য ভেঙে ফেলা হলেও বাবরি মসজিদ তাঁর হৃদয়ে থাকবে। তিনি কোনওদিন ভুলবেন না যে, অযোধ্যায় ৪০০ বছর ধরে বাবরি মসজিদ ছিল। একদল দুষ্কৃতি সেটা ভেঙে ফেলেছে।

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজা অনুষ্ঠিত হবে এবং শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থাকবেন।

RELATED Articles

Leave a Comment