প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ শব্দ ঘোষণার পর ‘আত্মনির্ভরতা’ শব্দটিকে বছরের সেরা হিন্দি শব্দ ঘোষণা করল অক্সফোর্ড

২০২০ সালের সেরা হিন্দি শব্দ হল ‘আত্মনির্ভরতা’। এমনটাই ঘোষণা করা হল অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজের তরফ থেকে। জানা গিয়েছে, এই শব্দটি অতিমারির সময় যুদ্ধ করা গোটা ভারতবাসীর প্রতিদিনের কৃতিত্বকে তুলে ধরেছে, এই কারণেই এই শব্দটিকেই বছরের সেরা শব্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

পুনম নিগম সহায়, কৃত্তিকা আগরওয়াল ও ইমোজেন ফক্সেলের উপদেষ্টা প্যানেল এই ‘আত্মনির্ভর’ শব্দটিকে বেছে নিইয়েছে। প্রত্যেক বছরই অক্সফোর্ড সেরা হিন্দি শব্দ হিসেবে এমন একটি শব্দকে বেছে নেয়, যা মানুষের অভিব্যক্তিকে প্রকাশ করে। অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে অতিমারির প্রথমের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার জন্য একটি প্যাকেজ ঘোষণা করেন। এই সময় তিনি দেশের অর্থনীতিকে সজাগ রাকঝতে দেশবাসীকে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। অতিমারির বিপদগুলি কাটিয়ে ওঠার জন্যই তিনি এই ‘আত্মনির্ভরতা’ শব্দটি ব্যবহার করেন।

বিবৃতি অনুযায়ী, এই ‘আত্মনির্ভরতা’ শব্দটি বিশালাকারে বৃদ্ধি পেয়েছে। ভারতের পাবলিক লিক্সোনিক শব্দবন্ধ ও ধারণা হিসেবে এই শব্দের বর্ধিত বিশিষ্টতা তুলে ধরেছে। এই ‘আত্মনির্ভর’ ভারতের সবচেয়ে বড় নিদর্শন হল ভারতে তৈরি করোনার টিকা যা অন্যান্য দেশের তৈরি টিকার তুলনায় অনেক গুণে বেশি কার্যকরী।

এ বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্যারেডে জৈবপ্রযুক্তি অধিদফতরের তরফে এই ‘আত্মনির্ভর’ ভারত প্রচারণা তুলে ধরা হয় ও রাজপথে করোনার টিকার বিকাশের প্রদর্শনও করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেস ইন্ডিয়ার ব্যবস্থাপনার পরিচালক শিবামারকৃষ্ণন ভেঙ্কটেশ্বরান বলেন, এই ‘আত্মনির্ভরতা’ শব্দটি বহু মানুষের উৎসাহের কারণ ছিল।

শ্রীমতী আগরওয়াল এই বিষয়ে বলেন, এই বছর বেশ কয়েকটি শব্দ এন্ট্রি করা হয়। এর মধ্যে ‘আত্মনির্ভরতা’ কেই বেছে নেওয়া হল। এই শব্দ অতিমারির সময় ভারতীয়দের প্রতিদিনের কাজকে তুলে ধরেছে। যুবক থেকে বৃদ্ধ, সকলের জন্য এই শব্দটি সমান। বিপদের সময়ও আর্থিক সহায়তা করে ও স্বনির্ভর হতে শিখিয়েছে এই শব্দ।

RELATED Articles