আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনের ফাইনাল ম্যাচ এই বছরের ১৮ জুন লর্ডসের মাঠে খেলা হবে। কোভিড- ১৯ মহামারীর কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছে, যেখানে তাদের তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। এই সফর স্থগিতের পরে নিউজিল্যান্ড ক্রিকেট প্রথম দল হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছে।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড দল বর্তমানে পয়েন্টস টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং ভারত তাদের চেয়ে কিছুটা এগিয়ে প্রথম স্থানে রয়েছে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া ও চতুর্থ স্থানে ইংল্যান্ড রয়েছে। সমীকরণের দিকে নজর দিলে এখান থেকে ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া যে কোনও একটি দল ফাইনালে জায়গা করে নিতে পারে।
https://twitter.com/ESPNcricinfo/status/1356546577964261376
এখন দেখা যাক ফাইনালে উঠতে ভারতকে কী করতে হবে-
ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারতকে ২-১, ২-০, ৩-১, ৩-০ বা ৪-০ জিততে হবে।
ফাইনালে উঠতে ইংল্যান্ডকে কী করতে হবে-
ইংল্যান্ডকে ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ৩-১, ৩-০ বা ৪-০ জিততে হবে।
ফাইনালে পৌঁছানোর জন্য অস্ট্রেলিয়াকে কি করতে হবে-
ভারত ইংল্যান্ডের কাছে ১-০ জিতলে, ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে ১-০ সিরিজ জিতলে বা উভয় দলই সিরিজটি ২-২ ব্যবধানে ড্র করলে অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে।





