প্রায় ৯০ বছর পুরনো পেইন্টিংয়ের দাম ৬১ কোটি ৮০ লক্ষ টাকা, বিশ্ব দরবারে রেকর্ড গড়ল ভারতীয় মহিলার শিল্পীর এই চিত্রকলা

৬১ কোটি ৮০ লক্ষ টাকায় বিক্রি হল একটি পেইন্টিং। কী শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু এটাই সত্যি। এম বিপুল দামেই বিক্রি হয়েছে একটি ভারতীয় চিত্রকলা যা পুরনো সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এর আগে কোনও ভারতীয় পেইন্টিং এত বেশি দামে বিক্রি হয়নি। নতুন রেকর্ড তৈরি করল এই পেইন্টিং।

কার আঁকা এই ছবি?

এই ছবিটি প্রয়াত শিল্পী অমৃতা শেরগিলের আঁকা। নাম ‘দ্য স্টোরি টেলার’। এই ছবিটি ১৯৩৭ সালের। ৮৬ বছর পুরনো এই অয়েল পেইন্টিংটি সম্প্রতি বিশ্ব দরবারে নিলামে ওঠে। আর নিলামেই এই পেইন্টিংয়ের দাম উঠেছে ৬১ কোটি ৮০ লক্ষ টাকা।

চলতি মাসের শুরুতেই সৈয়দ হায়দার রাজার ‘জেস্টেশন’ এই পেন্টিংটি  ৫১ কোটি ৭০ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। এর ১০ দিন কাটতে না কাটতেই ফের শনিবার তৈরি হল এই ছবি বিক্রির নতুন রেকর্ড। ‘দ্য স্টোরি টেলার’ নামের পেইন্টিংটি বিক্রি হল ৬১ কোটি ৮০ লক্ষ টাকায়।

এই নিলামের আসর বসেছিল দিল্লিতে। উক্ত পেইন্টিংটি স্যাফ্রোনেট সেলে বিক্রি হয়। এই সংস্থার কর্ণধার জানিয়েছেন, এই পেইন্টিংটি অমৃতা শেরগিলের অন্যতম সেরা কাজের মধ্যে একটি। নিলামের দুনিয়ায় এক অনন্য নজির গড়ল এও পেইন্টিং।

কে এই অমৃতা শেরগিল?

ভারতীয় মহিলা চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম অমৃতা শেরগিল। ১৯৪১ সালে প্রয়াত হন তিনি। তাঁর অন্য একটি পেইন্টিং ‘ভিলেজ গ্রুপ’ও দারুণ সাড়া ফেলে দিয়েছিল। সেই ছবি বিক্রি হয়েছিল ৬ কোটি ৯০ লক্ষ টাকায়। সেই সময় সেই পেইন্টিং রেকর্ড গড়ে। আর এবার ফের একবার বিশ্ব দরবারে রেকর্ড গড়ল ভারতীয় চিত্রকলা।

RELATED Articles