পাকিস্তানে তৈরি গুলির প্যাকেট উদ্ধার দক্ষিণী রাজ্যে, তদন্তে নামলো এনআইএ ও রাজ্য পুলিশ

কেরালা ও তামিলনাড়ুর সীমান্ত থেকে উদ্ধার করা হলো পাকিস্তানের তৈরি বুলেট | ১৪টি বুলেটের সন্ধান মিলল কোলামে | একটি প্লাস্টিক ব্যাগের ভিতর প্যাকেটে মোড়া অবস্থায় সেই গুলি উদ্ধার করল এনআইএ ও মিলিটারি গোয়েন্দারা | মালায়লাম সংবাদ পত্রে মোড়া সেই গুলির উদ্ধার স্থল কুলাথুপুঝার জঙ্গল ঘেরা অঞ্চলে | শনিবার দুই যুবক যখন এই অঞ্চল দিয়ে যায়,তখন প্লাস্টিকে মোড়া জিনিস পথের পাশে পড়ে থাকতে দেখেন | সন্দেহ হওয়াতে তারা সেই প্যাকেট খুলেই ওই গুলি দেখতে পান | সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন |

পুলিশ সূত্রে খবর, গুলির গায়ে প্রস্তুতকারক সংস্থা হিসেবে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির নাম খোদাই করা দেখা গিয়েছে | ১৯৮১-৮২সালের ব্যাচ নম্বর দেওয়া রযেছে সেগুলির গায়ে | ইতিমধ্যেই রাজ্যের অপরাধ দমন শাখার আধিকারিকদের তদন্তে নামার নির্দেশ দিয়েছেন রাজ্যের পুলিশ প্রধান | সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছবে এনআইএ-র আধিকারিকেরা | অন্য একটি সূত্রের খবর অনুযায়ী কর্ণাটকের সীমান্তবর্তী অঞ্চল থেকে উদ্ধার হয়েছে কয়েক প্যাকেটি গুলি |

যেগুলির গায়ে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির নাম খোদাই করা রয়েছে | সেখানে দুধরনের গুলি পাওয়া গিয়েছে| দুটি সাধারণ গুলি ছাড়াও সেখানে মেশিন গানের ১২টি গুলি মিলেছে | যা নিয়ে বেশি চিন্তিত সেখানকার পুলিশ | সীমান্ত লাগোয়া একটি গাড়িতে নাকি পাওয়া গিয়েছে এই গুলির প্যাকেটগুলি | ছটি প্যাকেটে ষাটটি গুলি পাওয়া গিয়েছে বলে এই সূত্রের খবর |গাড়ির চালককে আটক করা হয়েছে | জেরায় প্রকাশ এই গুলি ব্যবহৃত হয় স্থানীয় বন্দুকে | বিরাজপেট থেকে সেটির গন্তব্য জানার চেষ্টায় রয়েছে তদন্তকারীরা |

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment