জেলা বিজেপির গোষ্ঠী কোন্দলের মাঝেও একাট্টা নেতৃত্বের। কাঁথি ও এগরা দুই সাংগঠনিক জেলার মধ্যে পৌরভোটে সমস্থ ওয়ার্ডে প্রার্থী এবং জেতার বিষয়ে ১০০ শতাংশ আশা প্রকাশ করলেন সায়ন্ত বসু। রবিবার ভারতীয় জনতা পার্টি এগরা দুই পশ্চিম মন্ডল কার্যালয়ে বিজেপির কর্মীদের নিয়ে বৈঠকে এসে এই দাবি করেন বিজেপি নেতা। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী।
সাংগঠনিক সভার শেষে, সায়ন্ত বাবু বলেন, পৌর ভোটেও আমরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে বোঝাবো। এই বোঝানোর ক্ষেত্রে বুথ, মন্ডল ও জেলার নতুন নির্বাচনী কমিটির বৈঠক হয় এদিন। জেলার কোথাও বিজেপির গোষ্টি কোন্দল নেই বলে দাবি করেন শ্রীবসু পাশা পাশি এও বলেন কোন্দল যা আছে সব শাসক দল তৃণমূলে। মোদিজির নেতৃত্বে আমরা সবাই এক হয়ে লড়ব।





