রবিবার সকালে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান, পাল্টা জবাব ভারতের

করোনার আবহে বারবার উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ। লকডাউনের জেরে যেখানে দেশ কার্যত স্তব্ধ হয়ে আছে সেখানে কাশ্মীরের নৈস্বর্গিক শান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। মাঝেমধ্যেই বিনা প্ররোচনাতেই হামলা চালাচ্ছে পাকিস্তানি সেনারা। অন্য দিকে ভূ-স্বর্গে কড়া হাতে জঙ্গি দমন করে চলেছে ভারতীয় সেনা। সেখানে এখন এনকাউন্টার যেন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেনা ও জঙ্গি বাহিনীর মধ্যে।

রবিবার সকাল ৮ টা ৪০ নাগাদ ফের যুদ্ধবিরতি চুক্তি উলঙ্ঘন করে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় হামলা চালায় পাকিস্তানি সেনা।

কোনও প্ররোচনা ছাড়াই আচমকা গুলি চালায় পাকিস্তান, ফলে জবাব দিতেই একপ্রকার বাধ্য হয়ে পালটা গুলি চালান ভারতীয় সেনারা। এখনও পরস্পর গুলি বর্ষণ চলছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে চলতি মাসের ৯ তারিখেও জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা। সেদিন সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ পাকিস্তান সেনাবাহিনী দেগওয়ার সেক্টরে এলওসি বরাবর মর্টার হামলা চালায় ও সঙ্গে গুলি বর্ষণও চলতে থাকে। এই বিরুদ্ধে ভারতীয় সেনার তরফে পালটা জবাব দিতেই গুলি চালানো বন্ধ হয়।

শনিবারও নিরাপত্তা রক্ষীদের হাতে গ্রেফতার হয় লস্কর-ই-তৈবার দলের শীর্ষ জঙ্গি জাহুর ওয়ানি। বুদগাম জেলার আরিজাল খানসাহিব এলাকায় একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। জাহুর ওয়ানির থেকে প্রচুর অস্ত্র ও গুলিও উদ্ধার করেছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীর পুলিশ তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করে।

RELATED Articles

Leave a Comment