পাক জঙ্গির প্রবেশ শ্রীনগরে। জারি হাই অ্যালার্ট। চলছে তল্লাশি।

জম্মু কাশ্মীর থেকে ভারত ৩৭০ ধারা বিলোপের পরই জম্মু কাশ্মীর অশান্তি শুরু করতে উঠে পরে লেগেছে পাকিস্তান। একদিকে পাকিস্তানের সেনারা যেমন বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। অপরদিকে পাক জঙ্গিরাও বারবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে। তার মধ্যে অনেক চেষ্টাই ভারতীয় জওয়ানরা ব্যর্থ করে দিলেও এখন খবর মিলছে যে জম্মু কাশ্মীরের শ্রীনগরে ভারত – পাক সীমানা পেরিয়ে প্রবেশ করেছে একদল পাক জঙ্গি।

Check out best Bengal Football website

কাশ্মীরের এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে, গোপন সূত্রে খবর মিলেছে যে একদল পাক জঙ্গি শ্রীনগরে প্রবেশ করেছে৷ তারা বেশ কয়েকটি ছোটো ছোটো দলে ভাগ হয়ে আস্তানা গেড়েছে৷ এবং হামলার ছক কষছে শ্রীনগরে৷ বন্দুকধারী এই জঙ্গি দল যেকোনো সময়ই হামলা চালাতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা৷

এই খবর সামনে আসার পরই হাই অ্যালার্ট জারি হয়েছে শ্রীনগরে। দু চাকা সহ বাকী সমস্ত বড়ো গাড়িতেও চালানো হচ্ছে তল্লাশি৷ জঙ্গিদের খুঁজে পেতে একসঙ্গে কাজে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা৷ এরমধ্যেই আবার কাশ্মীরের এক মিডিয়া হাবে উড়ো ফোন আসে, ফোনে বলা হয় তাদের লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নিতে, কারণ সিসিটিভি থাকায় তাদের কাজ করতে অসুবিধে হচ্ছে। এমন কিছু ফোন স্থানীয় কাশ্মীরিদের নিকটও এসেছে বলে খবর।তাই আরও সজাগ হয়েছে কাশ্মীর পুলিশ এবং জওয়ানেরা। যে কোনো পরিস্থিতির জন্য তৈরী থাকতে বলা হয়েছে সিআরপিএফ জওয়ানদের৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment