মদের পর এবারে পান মশলা উৎপাদন এবং বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করলো সরকার।

আগেই মদের ওপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা। এবারে পান মশালার ওপরও নিষেধাজ্ঞা জারি করলো বিহার সরকার৷ ইতিমধ্যেই এই নিয়ে বিহারের নীতীশ কুমারের সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে গোটা রাজ্য জুড়ে আর পান মশলা উৎপাদন, বিক্রি, মজুত এমনকি পান মশলার প্রচারও করা যাবেনা।

 

সম্প্রতি বিহারের স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন পান মশলার নমুনা সংগ্রহ করা হয়েছিল, যা পরীক্ষার পর তার থেকে মিলেছে ম্যাগনেশিয়াম কার্বোনেট, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর তাই পান মশলায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত বিহার সরকারের।

রজনী গন্ধা, পান পরাগ, বাহুবলী, রৌনক, রাজশ্রী, বাহার, রাজ প্রভৃতি আরও কয়েকটি পান মশলার নমুনা সংগ্রহ করেছিল বিহারের খাদ্য দফতর। সেগুলো এরপর পর্যবেক্ষণ করা হকে তার সবকটি থেকে মেলে ক্ষতিকর পদার্থ ম্যাগনেশিয়াম কার্বোনেট৷ যার দরুণই এবারে নির্দেশ জারি করে এক বছরের জন্য পান মশলার ওপর নিষেধাজ্ঞা জারি করলো বিহার সরকার।

RELATED Articles

Leave a Comment