আবারও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত করার শেষ দিন বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের তথ্য সংযুক্ত না করা হয় তাহলে প্যান কার্ড বাতিল করে দেওয়া হবে বলে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে।
আয়কর দফতর থেকে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই পূর্বনির্ধারিত ২৭শে জানুয়ারির মধ্যে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩০.৭৫ কোটি মানুষ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত করিয়েছেন। যদিও এখনও ১৭.৫৮ কোটি প্যান কার্ড সংযুক্তিকরণ হয়নি।
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট টেক্স-এর তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনও ব্যক্তি যদি এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত না করে থাকেন তাহলে ঠিক ৩১ মার্চের পরেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।





