২০১৯ সালে সোশ্যাল নেটওয়াকিং সাইট ফেসবুকে সেরা ট্রাম্প, দ্বিতীয় মোদি

২০১৯ সালে সোশ্যাল নেটওয়াকিং সাইট ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিরিখে পিছিয়ে নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক তালিকায় দেখা গিয়েছে ২০১৯ সালে ফেসবুকে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানে রয়েছেন ট্রাম্প এবং দ্বিতীয় স্থানে মোদি।

 

এই তালিকা দেখে স্বভাবতই খুশি মার্কিন প্রেসিডেন্ট। ওই সোশ্যাল নেটওয়াকিং সাইট ফেসবুকে প্রথম হওয়া তাঁর কাছে ‘বিশেষ প্রাপ্তি’ বলে জানিয়েছেন ট্রাম্প। ফেসবুকে তিনি প্রথম আর তাঁর অন্যতম ‘মিত্র’ নরেন্দ্র মোদি ঠিক তাঁর পরেই। চলতি মাসেই ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প, তার আগে জনপ্রিয়তার শীর্ষে পরপর এই দু’জনের নাম রীতিমত সাড়া ফেলেছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর