প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে PMCARES ফান্ডে অনুদানের জন্য এগিয়ে এলেন পতঞ্জলী, টাটা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে PMCARES ফান্ডে অনুদানের জন্য এগিয়ে এলেন পতঞ্জলী ও টাটা ট্রাস্ট। করোনার ভয়াল থাবায় আতঙ্কগ্রস্ত গোটা দেশ। এমন সময় দেশের চিকিৎসা খাতে সাহায্যের হাত বাড়াল
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তারা প্রধানমন্ত্রীর তহবিলে ৫০০ কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গিয়েছে, মূলত করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যক্ষেত্রকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মারণ ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন ক্ষেত্রের মানুষ এগিয়ে এসেছেন। নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে যেমন এগিয়ে এসেছে টাটা ট্রাস্ট। তেমনি সেই ফান্ডে ২৫ কোটি টাকা দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমারও। এছাড়াও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লক্ষ টাকা করে অনুদান করেছেন সচিন তেন্ডুলকর। প্রধানমন্ত্রীর তহবিলে ৫২ লক্ষ টাকা অনুদান তুলে দিয়েছেন সুরেশ রায়না। প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক গৌতম গম্ভীর দিয়েছেন ৫০ লক্ষ টাকা।

রিলায়েন্সের তরফে জানা গিয়েছে, PMCARES ফান্ডে শুধু ৫০০ কোটি টাকাই নয় পাশাপাশি মহারাষ্ট্র এবং গুজরাত সরকারকে আলাদা করে ৫ কোটি টাকা করে অনুদান দেওয়া হবে।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চ্যারিটেবল ফান্ড গঠন করেছেন। নাম দিয়েছেন পিএম কেয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ট্রাস্টের চেয়ারম্যান, আর স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এই ফান্ডের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। করোনা রোধে এবং স্বাস্থ্য ও চিকিৎসাকে সবার কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ডে দেশবাসীকে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর সেই তহবিলে ২৫ কোটি টাকার অনুদান দিচ্ছে পতঞ্জলি, শনিবার এমনটাই জানিয়েছেন যোগগুরু রামদেব।

ইতিমধ্যেই রেলমন্ত্রকের তরফে পীয়ূষ গয়াল জানিয়েছেন, পিএম কেয়ার ফান্ডে ১৫১ কোটি টাকা দান করবে ভারতীয় রেল। প্রধানমন্ত্রীর আবেদনের পর তিনি আর রেল প্রতিমন্ত্রী সুরেশ আগারী একমাসের বেতন আর রেলের তরফে ১৩ লক্ষ স্টাফের একদিনের বেতন প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে দান করবেন। সব মিলিয়ে মোট টাকার অঙ্কের পরিমান ১৫১ কোটি টাকা।

বিভিন্ন মানুষ এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছেন। এখানে ধর্ম, জাতি, বর্ণের বিভেদ যেন গৌণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ হয়তো মানবতার এমন দৃশ্য দেখতেই চেয়েছিলেন। তবে এমন সংকটময় পরিস্থিতি যে এমন চিত্র দেখাবে তা ছিল সকলের ভাবনার বাইরে।

RELATED Articles

Leave a Comment