প্রতি মুহুর্তে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মাঝে সোমবার করোনা সংক্রমণ থেকে বাঁচতে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তবে এই মুহুর্তে আর্থিক সংকটের কারণে যাতে খাদ্য সংকট না তৈরি হয় তা সুনিশ্চিত করতে বুধবার মন্ত্রী প্রকাশ জাভড়েকড়ের ঘোষণা, এবার তিন টাকা কিলো দরে চাল ও দু’টাকা কিলো দরে গম দেবে কেন্দ্র। আগামী তিন মাসের জন্য এই পরিষেবা পাওয়া যাবে।
জাভেরকড়ের দাবি সারা দেশে এই বিলিবন্টন ব্যবস্থার ফলে উপকৃত হবে ৮০ কোটি মানুষ। পাশাপাশি কেন্দ্রের আশ্বাস সমস্ত চুক্তিবদ্ধ অস্থায়ী কর্মীরা পুরো মাসের বেতন পাবেন। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী ঘোষণা করেন গোটা দেশে করোনা আটকাতে লকডাউনই একমাত্র পথ। সেই নির্দেশ অনুযায়ী স্তব্ধ হয়ে যায় বহু পরিষেবা।
প্রধানমন্ত্রী অবশ্য টুইট করে নিশ্চিত করেন, অত্যাবশকীয় পণ্যের জোগান থামবে না। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই ঘোষণা বহু মানুষকে আশ্বস্ত করবে বলেই আশা করছেন নাগরিকরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার