কুকুর নাকি নেকড়ে? নিজের মালিককেই খুবলে খেয়ে ক্ষুধা নিবারণ করল রটওয়াইলার, ৬০টি ক্ষত মা,লিকের শরীরে, ভয়ঙ্কর কাণ্ড

দুপুরে খাবার দিতে ভুলে গিয়েছিলেন। রাতে যখন খাবার দিতে যান, তখন যে তাঁর প্রিয় পোষ্য তাঁর এমন হাল করবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেন নি ব্যক্তি। খাবার নিয়ে ঢুকতেই মালিককেই খুবলে খেল পোষ্য রটওয়াইলার। এমন ঘটনায় আতঙ্কিত পরিবারের বাকিরা।

কী ঘটেছিল ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। সেখানকার বাসিন্দা তেজেন্দ্র ঘোড়পাড়ে শখ করে একটি রটওয়াইলার পুষেছিলেন। বেশ অনেকদিন ধরেই বাড়িতে রয়েছে সেই পোষ্য। বাড়ির এক সদস্যের মতোই হয়ে গিয়েছে সে। কিন্তু গত সোমবার রাতে বাড়ির সদস্যরা এই পোষ্যকে নিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন, তা ভোলার নয়।

জানা গিয়েছে, সোমবার দুপুরে পোষ্যকে খাবার দিতে ভুলে গিয়েছিলেন তেজেন্দ্র। মাঝরাতে হঠাৎই সেকথা মনে পড়ে তাঁর। সঙ্গে সঙ্গে খাবার নিয়ে যান সারমেয়র কাছে। ঘড়ির কাঁটায় তখন ১২টা। গোটা দিন ধরে অভুক্ত রটওয়াইলার। ফলে মালিককে খাবার হাতে ঢুকতে দেখেই যেন দিগ্বিদিক জ্ঞান হারায় সে।

মালিকের উপর ঝাঁপিয়ে পড়ে ওই পোষ্য। সেই সময় সে আসলে কোনও কুকুর বাকি নেকড়ে, বুঝে ওঠা দায় হয়ে পড়ে। মালিককেই আঁচড়ে, কা’ম’ড়ে দেয় সে। মাংস খুবলে নেয় ওই ক্ষুধার্ত রটওয়াইলার। মালিকের গোটা শরীর রক্তে মাখামাখি হয়ে যায়। গোটা শরীরে ৬০টি ক্ষত হয়েছে ওই ব্যক্তির।

কোনওরকমে তেজেন্দ্রর ছেলে এসে ওই পোষ্যের কলার টেনে ছাড়িয়ে আনে। ফলে সে যাত্রায় রক্ষা পান তেজেন্দ্র। তা না হলে, এর পরিণতি যে কী ভয়ঙ্কর হত, তা ভেবেই হাড়হিম হয়ে যাচ্ছে গোটা পরিবারের। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ব্যক্তি।    

RELATED Articles