এ কী কাণ্ড! গোছা গোছা টাকার বিছানায় শুয়ে বিজেপি জোটের নেতা, মুখ-শ’রী’র ঢাকা টাকায়, ভোটের আগে বেজায় অস্বস্তিতে দল

লোকসভা নির্বাচন প্রায় দরজায় কড়া নাড়ছে বলা যায়। লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধিও। ফলত বেশ বুঝেশুনে কোনও মন্তব্য বা কাজ করতে হচ্ছে রাজনৈতিক দলের নেতাদের। কিন্তু এরই মধ্যে এমন এক ছবি সামনে এল, যা যে কোনও দলের জন্যই খুবই অস্বস্তিকর। সেই ছবিতে দেখা যাচ্ছে টাকার বিছানার উপর শুয়ে রয়েছেন বিজেপির জোটের এক নেতা। আর এর জেরে গেরুয়া শিবিরকেও যথেষ্ট বিব্রতকর এক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এই ছবিটি হল বেঞ্জামিন বসুমাতারির (Benjamin Basumatary)

কে সেই নেতা?

এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বেশ চর্চা শুরু হয়েছে। এই ছবিটি হল বেঞ্জামিন বসুমাতারির (Benjamin Basumatary)। তিনি অসমের ইউনাইটেড পিপলস পার্টি লিবেরাল-এর নেতা। তাঁকেই দেখা গিয়েছে গোছা গোছা টাকার উপর শুয়ে থাকতে। তাঁর মুখ, শরীর ঢেকে দিয়েছে টাকায়।

অসমের শাসক দল বিজেপি। আর সেখানে বিজেপির জোটসঙ্গী হল ইউনাইটেড পিপলস পার্টি লিবেরাল। জোট নেতার (Benjamin Basumatary) এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ইউনাইটেড পিপলস পার্টি লিবেরাল যেমন অস্বস্তিতে পড়েছে, এরই সঙ্গে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বিজেপিকেও। এই প্রথমবার নয়, এর আগেও এই নেতা নানান বিতর্কে জড়িয়েছেন।   

কী বলেছে ইউনাইটেড পিপলস পার্টি লিবেরাল?

ইউনাইটেড পিপলস পার্টি লিবেরাল-এর প্রধান প্রমোদ বোরো এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “বেঞ্জামিন বসুমাতারির (Benjamin Basumatary) একটি ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। দলের তরফে আমরা জানাতে চাই, পার্টির সঙ্গে এখন তাঁর কোনও সম্পর্ক নেই। গত ১০ জানুয়ারি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। গ্রামের উন্নয়ন কমিটির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে তিনি যা কীর্তি করছেন, সেখানে দলের কোনও ভূমিকা নেই। তাই সকলের কাছে অনুরোধ, বেঞ্জামিনের এই ছবির সঙ্গে দলের নাম জড়াবেন না”।

https://twitter.com/PramodBoroBTR/status/1772886301316153348?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1772886301316153348%7Ctwgr%5E957464ee001c2a389b0ee979a5a16ce40fee7734%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fsleeping-with-500-rupee-notes-assam-leaders-image-goes-viral%2F

এই ছবি নিয়ে আবার সাফাইও জানানো হয়েছে। দাবী, এই ছবি প্রায় পাঁচ বছর পুরনো। বসুমাতারি (Benjamin Basumatary) তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় মজার ছলেই তুলেছেন এই ছবি, এমনটাই দাবী। ছবিতে যে ৫০০ টাকার নোট দেখা যাচ্ছে, তা বসুমাতারির (Benjamin Basumatary)  বোনের বলেও দাবী করা হয়েছে। এই ঘটনায় বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles