হঠাৎ করে এই গরম অস্বস্তিকর হয়ে উঠেছে মানুষের কাছে। আবহাওয়ার (Weather) দ্রুত পরিবর্তন মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার। বাকি এলাকা প্রায় শুকনোই থাকবে। শনিবার উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার কোন কোন জায়গায় বৃষ্টি হলেও বাকি জেলা প্রায় শুকনোই থাকবে শনিবার ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের এলাকাতেও।
পূর্বাভাসে বলা হয়েছে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রায় দিনই হালকা বৃষ্টি দেখা মিলবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (Weather) থাকতে পারে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
আজ উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দু-তিনটি জেলাতেও। দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আজ পৌঁছবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু বেড়েছে তাই সর্বনিম্ন তাপমাত্রা (Weather) বৃদ্ধিরও সম্ভাবনা তৈরি হয়েছে। তৈরি হবে অস্বস্তিকর আবহাওয়া।
আজ দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া (Weather) দফরের তরফে বলা হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবারের মতোই থাকবে শুক্রবারের আবহাওয়া। শনি রবিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। শনিবার ঝড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফরের তরফে বলা হয়েছে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।






