৬ রাজ্যের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী! নয় কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা আজ

আজ প্রায় একমাস পূরণ হতে চলেছে দিল্লির সীমান্তে চলা কৃষক আন্দোলনের। রাজধানীতে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও কৃষক আন্দোলনের পারদ চড়া অব্যাহত। বারবার আলোচনায় বসেও মেলেনি কোন‌ও সমাধান সূত্র মেলেনি।

নতুন লাগু হ‌ওয়া কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে কৃষক বিক্ষোভ। নতুন কৃষি আইনে যে কোন‌ও রকমের পরিবর্তন আসবে না সে কথা এক প্রকার নিশ্চিত করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর এই ডামাডোলের পরিস্থিতিতে কিসান সম্মান নিধির দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্কে সরাসরি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
উল্লেখ্য, এই কিস্তিতে ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮ হাজার কোটি টাকা পৌঁছবে। একই সঙ্গে আজ ৬ রাজ্যের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে কথাও বলবেন তিনি।

আজ বড়দিনের দিনে প্রধানমন্ত্রী ও কৃষকদের ভার্চুয়াল মিটিংয়ে থাকবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও।

ইতিমধ্যেই চিঠি দিয়ে আন্দোলনরত কৃষক সংগঠনগুলিকে ফের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিল মন্ত্রক। কিন্তু বুধবার ৪৭২টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা (সংযুক্ত কৃষক মোর্চা) বৈঠকের পরে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সেই সঙ্গে পাল্টা চিঠিতে তোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে।

RELATED Articles