‘দলিত, মহিলা, কৃষকরা মন্ত্রী হওয়ায় অনেকেই খুশি নন’, সংসদে বিরোধীদের কটাক্ষ মোদীর

সম্প্রতিই মন্ত্রিসভার রদবদল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর, আজ, সোমবার থেকে শুরু হল সংসদে বাদল অধিবেশন। এদিনের অধিবেশনে বিরোধীদের নিশানা শানিয়ে মোদী বলেন যে দলিত, কৃষক, মহিলারা মন্ত্রিসভায় স্থান পাওয়া অনেকেই তা সহ্য করতে পারছেন না।

গত ৭ই জুলাই মন্ত্রিসভার রদবদল করেন মোদী। সেখানে দেখা যায় অনেক নতুন মুখকে। এরপর আজ বাদল অধিবেশনের প্রথমদিন করোনা পরিস্থিতি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে হই-হট্টগোল করতে শুরু করে দেয় বিরোধীরা। এর জেরে নতুন মন্ত্রীরা পরিচয় পর্ব সারতেই পারেননি।

আরও পড়ুন- ওলির অধ্যায় শেষ, নেপাল-ভারত সম্পর্কের উন্নতির বার্তা, নেপালের নয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ মোদীর

এই হট্টগোল যখন প্রবল রূপ নেয়, এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেন, “ভেবেছিলাম আজ সংসদে উৎসাহের পরিবেশ থাকবে। মহিলা, দলিত, আদিবাসী, সামাজিক ও আর্থিকভাবে অনগ্রসর জাতি, কৃষক ও গ্রামীণ পরিবারের সন্তানেরা মন্ত্রী হয়েছেন। তাঁদের পরিচয় করাতে পারলে খুশি হতাম। বেঞ্চ বাজিয়ে তাঁদের স্বাগত জানানো উচিত ছিল। কিন্তু দেশের দলিত,মহিলা, ওবিসি, কৃষকরা মন্ত্রী হোন, সেটা অনেকে চান না। তাই পরিচয় করাতে দিচ্ছেন না। অধ্যক্ষজিকে অনুরোধ, তাঁদের পরিচয়পর্ব ধরে নেওয়া হোক”। প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দেন স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুন- বৃষ্টিতে নিজের ছাতা নিজে ধরা মোদীর ছবি ভাইরাল, ‘আমার প্রধানমন্ত্রী, আমার গর্ব’, সাধুবাদ নেটিজেনদের, এল কটাক্ষও

শুধু তাই- নয়, বিরোধীদের এই হট্টগোলের জেরে রাজ্যসভাতেও নতুন মন্ত্রীদের পরিচয় করাতে পারেননি প্রধানমন্ত্রী। মোদী এই বিষয়ে বলেন, “এটা কোন ধরনের মানসিকতা। এটা প্রথমবার সংসদে দেখছি। বিশাল সংখ্যায় মহিলা, দলিত ও তপশিলী জাতির মানুষ মন্ত্রী হয়েছেন। কিন্তু কয়েকজন বিরোধী সদস্য তাঁদের নাম উচ্চারিত হোক তা চান না। সম্মানিতও করতে চান না নতুন মন্ত্রীদের”।

RELATED Articles