আজ রাত ৮টার সময় জনতার সামনে জাতির উদ্দেশ্য-এ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দফার লকডাউনকে সফল করার জন্য তিনি প্রত্যেক ভারতবাসীকে ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের একমাত্র অস্ত্র হলো আত্মনির্ভরতা। গত মার্চ থেকে আজ অবধি তিনি পঞ্চমবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষন দেন। আজ তিনি বলেন কোভিড-১৯ এর সাথে লড়াইয়ে শুধু জয়ই নয়, ভারতের কাছে বিশ্বের নেতা হয়ে ওঠার অপার শক্তিও রয়েছে।
মোদি এদিন বলেন, সারা বিশ্বই যখন সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে তখন আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে এক নতুন ভারত গড়ে তোলার। একবিংশ শতককে ভারতের শতক হিসেবে তৈরির প্রয়াস চালাতে হবে। আর এই লক্ষ্য পূরণের একমাত্র চাবিকাঠি হল আত্মনির্ভরতা।
ভারতের যে আত্মনির্ভর হওয়ার ক্ষমতা রয়েছে তার উপমা দিতে গিয়ে তিনি বলেন, যখন থেকে ভারতে কোভিড-১৯-এর সংক্রমণ শুরু হয়েছে, তখন ভারতে কোনও পিপিই উৎপাদন হত না। কিন্তু এখন ভারত-এ প্রতিদিন দুই লক্ষ পিপিই ও ২ লক্ষ এন৯৫ মাস্ক তৈরি করতে সক্ষম। আর এই দৃষ্টিভঙ্গিই স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।





