রাইসিনা হিলসে সাক্ষাৎ রাষ্ট্রপ্রধানদের।গুরুত্বপূর্ণ জাতীয়-আন্তর্জাতিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করলেন প্রধানমন্ত্রী!

আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে রাইসিনা হিলসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ‘গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়’ সম্বন্ধে মুখ‍্যমন্ত্রীকে অবগত করলেন তিনি।

দুই দেশ প্রধানের সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনের তরফে একটি টুইটবার্তায় বলা হয়, ‘আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক (ক্ষেত্রে) গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ কী কী বিষয়ে তাঁরা কথা বলেছেন, তা অবশ্য রাইসিনা হিলসের তরফে কিছু জানানো হয়নি।

https://twitter.com/rashtrapatibhvn/status/1279674789024546816?s=20

সংশ্লিষ্ট মহল জানিয়েছে, আপাতত জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত-চীন সীমান্ত দ্বন্দ্ব এবং করোনাভাইরাস পরিস্থিতি নয়াদিল্লির কাছে নিঃসন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির সম্মুখে বিস্তারিতভাবে তুলে ধরেছেন মোদী। গত শুক্রবার আবার লেহ’তেও গিয়েছিলেন মোদী।

RELATED Articles

Leave a Comment