আগত নিম্নচাপের ফলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি’র ব‍্যাটিং!

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে অবস্থিত ঘূর্ণাবর্তটি নিজেকে নিম্নচাপে পরিণত করেছে। আর তার ফলে আগামী ২৪ – ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলায় ব্যাপক বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে উপকূল লাগোয়া জেলাগুলিতে।

পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ – ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপটি পূর্ব – উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান বাড়বে।

নিম্নচাপের আমদানিতে আগামী পুরো সপ্তাহ‌ জুড়েই দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত। এখন‌ও পর্যন্ত সতর্কতা না থাকলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

RELATED Articles

Leave a Comment