“করোনা ভাইরাসের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী আয়ুর্বেদের বৈজ্ঞানিক বৈধতার জন্য টাস্কফোর্স গঠন করেছেন”: শ্রীপদ নায়েক

করোনার প্রকোপে সারা পৃথিবী জর্জরিত। তাবড় তাবড় দেশের বৈজ্ঞানিকরা এখনও অবধি করোনার কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেন নি। ম্যালেরিয়ার প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল মেলায় রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করা হচ্ছে। তাই এবার প্রতিষেধক তৈরির দিকে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক শনিবার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদিক ঔষধ এবং প্রথাগত ঔষধ এর রিসার্চের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। করোনার প্রতিষেধক আবিষ্কারের এই রিসার্চগুলো করা হবে আইসিএমারের মতো সংস্থায়।

এএনআইয়ের সাথে কথা বলতে গিয়ে নায়েক বলেছিলেন, “করোনা ভাইরাস চিকিৎসায় ব্যবহারের জন্য আইসিএমআরের মতো গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আয়ুর্বেদ ওষুধের বৈজ্ঞানিক বৈধতা এবং সাধারণ ওষুধের জন্য প্রধানমন্ত্রী একটি টাস্কফোর্স গঠন করেছেন।” “আমরা ২০০০ টি প্রস্তাব পেয়েছি, যার মধ্যে অনেকগুলি তাদের বৈজ্ঞানিক বৈধতা যাচাইয়ের জন্য স্ক্রিনিংয়ের পরে আইসিএমআর এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হবে,”।

RELATED Articles

Leave a Comment