ইতিহাস গড়ল ভারত! দেশের রাজধানীতে প্রথম চালকবিহীন অটোমেটিক ট্রেনের পথচলার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী! 

করোনার জেরে চলা বিধ্বস্ত অর্থনৈতিক অবস্থার মধ্যেই  নতুন পথা‌ চলা শুরু করল ভারত। প্রধানমন্ত্রী হাতেই শুভ উদ্বোধন হলো আত্মনির্ভর ট্রেনের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ‌ই নয়াদিল্লিতে ভারতের প্রথম চালকবিহীন সম্পূর্ণ অটোমেটিক ট্রেনের পথচলার সূচনা করলেন প্রধানমন্ত্রী।
আজ অর্থাৎ সোমবার সকালে নয়াদিল্লির মাজেন্টা লাইনে এই পরিষেবার সূচনা করে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ভারত ক্রমশ উন্নতির পথে হাঁটছে! তাঁর কথায়, এই ঘটনা প্রমাণ করে কীভাবে অতি দ্রুততার সঙ্গে ভারত আধুনিক ও স্মার্ট জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন থেকে দিল্লি মেট্রোতে ন্যাশনাল কমন মবিলিট কার্ড (NCMC) -এরও ব্যবহার হবে।
প্রধানমন্ত্রী,আরও বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে মেট্রো রেল পরিষেবা চালু করার জন্য মেক ইন ইন্ডিয়া নীতির বাস্তবায়ন খুব গুরুত্বপূর্ণ। এর ফলে খরচ কমার পাশাপাশি বিদেশি টাকাও বাঁচবে আবার ভারতীয় নাগরিকদের কাছে কর্মসংস্থানের সুযোগও আসবে।’
অটোমেটিক ট্রেন চালানোর ফলে বিশ্বের সেই সাত শতাংশ মেট্রো নেটওয়ার্কের এলিট গ্রুপের মধ্যে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষও ঢুকে পড়ল যারা চালকবিহীন ট্রেন পরিষেবা ইতিমধ্যেই চালু করেছে।
আজকে দিল্লি মেট্রো রেলের এই গর্বের মুহূর্তে ভারতের মেট্রো রেলের সূচনার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীরও ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বলেন, ‘অটলজির উদ্যোগদের জন্যই দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল। আর ২০১৪ সালে আমাদের সরকার যখন গঠন হয় তখন সারা দেশে মাত্র পাঁচটি শহরে মেট্রো রেল চালু ছিল। আজ ১৮টি শহরে এই পরিষেবা চালু হয়েছে। ২০২৫ সালের মধ্যে আমরা ২৫টির বেশি শহরে এই পরিষেবা চালু করব।’

RELATED Articles