জঙ্গিদের আঁতুড়ঘরেই হামলা জঙ্গিদের! বালোচিস্তানের চেকপোস্টে জঙ্গি হামলায় মৃত ৭ পাকিস্তানি সেনা

পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা চালালো জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের হারনাই জেলায়। এই ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৭ জন পাক সেনার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল অর্থাৎ রবিবার বালুচিস্তানের হারনাই জেলার একটি সিকিউরিটি চেকপোস্ট ডিউটি করছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। আচমকা সেখানে হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এর জেরে ঘটনাস্থলেই সাত জন সেনাকর্মীর মৃত্যু হয়। জখম হন আরও বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সন্ত্রাসবাদী হামলার পরই পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR)-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটি চেকপোস্ট ডিউটি করার সময় প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পস (FC) -এর সদস্যদের উপর আচমকা হামলা চালায় একদল বন্দুকবাজ। তাদের গুলিতে সাত জন সেনাকর্মী মারা গিয়েছেন। জখম হয়েছেন কয়েকজন।
প্রসঙ্গত, বালোচিস্তানে হওয়া এই জঙ্গি হামলার দায় এখন‌ও পর্যন্ত স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।

RELATED Articles