আজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য, দিল্লির বাসভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

গতকাল বিকালে নক্ষত্রলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukhopadhyay)। রাজনীতির চাণক্যকে হারিয়ে শোকবিহ্বল গোটা দেশ। বাসভবন ১০, রাজাজি মার্গে শায়িত রয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ramnath Kobind), উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও তিন প্রতিরক্ষা বাহিনীর প্রধানও তাঁদের শেষ শ্রদ্ধা জানালেন ভারতরত্ন রাষ্ট্রপতিকে।

আজ সকালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে রাজনীতি জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হন তাঁর বাসভবনে। এদের মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ আরও বিভিন্ন মানুষ। কেন্দ্রীয় সূত্রানুসারে জানা গিয়েছে, আজ বিকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য (Funeral) সম্পন্ন হবে, মানা হবে কোভিড প্রোটোকল।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাঁর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক (National Mourning) ঘোষণা করা হয়েছে। এই সাত দিন দেশের যে সমস্ত জায়গায় জাতীয় পতাকা উত্তোলিত হয় সব জায়গার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। অপরদিকে বাংলাদেশেঝ এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিচারণায় বারবার উঠে আসছে প্রণব বাবুর প্রসঙ্গ।

অপরদিকে আজ মঙ্গলবার বাংলায় সরকারি ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।  দিল্লি সেনা হাসপাতলে গতকাল সোমবার জীবনাবসান হয় বাংলার অন্যতম এই কৃতী সন্তানের। তাঁর পুত্র প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আনেন।আগস্ট মাসের ৯ তারিখে বাড়ির শৌচাগারে উড়ে গিয়ে মাথায় চোট পান প্রাক্তন রাষ্ট্রপতি। দিল্লির সেনা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ১০ ই আগস্ট তাঁর মাথায় অস্ত্রোপচার হয় এরপর ১৩ তারিখে তিনি কোমায় চলে যান।

অস্ত্রোপচারের আগে তাঁর শরীরে আবার করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। দীর্ঘ লড়াইয়ের পর সোমবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়।বাংলাদেশের সঙ্গে তাঁর ছিল আত্মিক টান। তাই তাঁর মৃত্যুতে রীতিমতো মুহ্যমান পড়শি দেশ। শেখ হাসিনা সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের সম্মানে বুধবার রাষ্ট্রীয় শোকদিবস পালন করা হবে। অর্ধনমিত থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে বিদেশমন্ত্রক, অর্থ, প্রতিরক্ষার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন মুখোপাধ্যায়। এর পাশাপাশি ২০১২-১৭ সময় কালে দেশের রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হয়েছিলেন এই বঙ্গসন্তান। ‌ তিনি প্রথম বাঙালি যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। কিন্তু ছোটখাটো এই মাটির মানুষটিকে তার ঘনিষ্ঠরা পল্টুদা বলেই জানত। বীরভূমের কীর্ণাহার এর জন্মস্থান আজ শোকাহত। আদরের পল্টু তারাদের দেশে চলে গিয়েছে যে!

RELATED Articles

Leave a Comment