সামর্থ্য থাকলে এইমুহুর্তে ন’জনকে সাহায্য করুন , নবরাত্রির শুরুতে আবেদন জানালেন প্রধানমন্ত্রী

দেশে চলছে লকডাউন। করোনা ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সারা ভারতে, বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬। মারা গিয়েছেন ১৩ জন। সবাই ত্রস্ত। এই পরিস্থিতিতে, আজ থেকে দেশে শুরু হল নবরাত্রি। আজ আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিওতে তিনি দেশবাসী কাছে আবেদন রাখলেন, ন’টি পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তাঁর কথায়,এই মুহূর্তে ন’টি পরিবারকে সাহায্য করার মধ্যে দিয়েই নবরাত্রি সবচেয়ে সুন্দর ভাবে পালিত হবে।

এই ভিডিওর মাধ্যমে নিজের নির্বাচনক্ষেত্র বারাণসীর সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। নবরাত্রির প্রথম দিনে নবরাত্রি নিয়েই কথা বলেন তিনি। তাঁর কথায় উঠে আসে সংক্রমণ প্রসঙ্গ। পূজা প্রার্থনার মধ্যে থেকেও সময় বের করে এই ভিডিও কনফারেন্স যোগ দেওয়ার জন্যে সাধারণ মানুষকে ধন্যবাদ জানান, তারপর তিনি বলেন, ” যার সামর্থ্য আছে এই ২১ তিনি ন’টি পরিবারকে সাহায্য করুন। এটাই হয়ে উঠবে আসল নবরাত্রি পালন।”

শুধু মানুষ নয়, পশুদের পাশে দাঁড়ানোর কথাও উঠে আসে প্ৰধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, ” এই লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত হবে রাস্তার পশু। আমি সকলকে অনুরোধ করি, আশেপাশের পশুর যত্ন নিন।” স্বাভাবিকভাবেই এই কথা শুনে পশুপ্রেমীরা আশ্বস্ত হয়েছেন কারণ করোনা সংক্রমণের ভয়ে অনেকেই নিজের পোষ্যকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। রাস্তার পশুদেরও অত্যাচারের খবর মিলছে। মোদীর এই আশ্বাস মানুষকে সচেতন করবে। এছাড়াও তিনি বলেন, “মহাভারতে যুদ্ধজয়ে সময় লেগেছিল ১৮ দিন। এই যুদ্ধটা আমরা জিতব ২১ দিনে। এই আমাদের লক্ষ্য।”

https://twitter.com/ANI/status/1242787215429611520

এছাড়াও অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যকর্মীরা সমস্যায় পড়ছেন নিজস্ব এলাকায়। তাঁরা ভাইরাসের বাহক এই সন্দেহে নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে, যাঁরা বিভিন্ন শহরে ভাড়া বাড়িতে থাকেন তাঁদের উচ্ছেদ করার হুমকি দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, “আমি এই ঘটনার জেরে দু:খিত আমি সমস্ত নাগরিককে অনুরোধ করছি যদি কোনও স্বাস্থ্যকর্মীকে হেনস্থার মুখে পড়তে দেখেন, রুখে দিন। ভুলটা বুঝিয়ে দিন যারা আক্রমণ করছে তাঁদেরও।”

RELATED Articles

Leave a Comment