আজ দীপাবলি। দেশজুড়ে পালিত হছে আলোর উৎসব। এদিন দীপাবলি উপলক্ষ্যে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আরও নানান নেতারা। এদিন সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী।
২০১৯ সালেও সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ২০২০ সালে করোনার জেরে সেই রীতিতে তাল কাটে। এবছর পরিস্থিতি খানিকটা ভালো থাকায় জম্মুর রাজৌরিতে দীপাবলি পালনে গেলেন মোদী।
এদিন সকালে দিল্লি থেকে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন দিল্লি থেকে রওনা দেওয়ার সময় খুব কম নিরাপত্তা ব্যবস্থা ছিল তাঁর সঙ্গে। এমনকি, বিশেষ ট্রাফিক ব্যবস্থাও রাখা হয়নি তাঁর জন্য। বেশ যানজট পেরিয়েই জম্মুর বিমান ধরেন প্রধানমন্ত্রী।
#WATCH Early morning today, when PM Modi left for Nowshera, J&K, minimal security arrangements and no traffic restrictions were in place on the route in Delhi
(Source: Doordarshan) pic.twitter.com/QJ3DrRtmyy
— ANI (@ANI) November 4, 2021
এদিন রাজৌরির সেনা হেড কোয়ার্টারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জওয়ানদের বীরত্বে দেশ গর্বিত। আপনাদের জন্যই দেশবাসী শান্তিতে ঘুমতে পারে। আজ জওয়ানদের জন্য গোটা দেশ প্রদীপ জ্বালবে”।
It fills every Indian with pride on the role this brigade played during the surgical strike: PM Modi to army jawans at Nowshera in Jammu and Kashmir pic.twitter.com/LO1GTxSxRp
— ANI (@ANI) November 4, 2021
তবে তার আগে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। লেখেন, “দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানাই। এবারের এই আলোর উৎসব সকলের জীবনে আনন্দ, সৌভাগ্য এবং ঐশ্বর্য বয়ে আনুক”।
दीपावली के पावन अवसर पर देशवासियों को हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि यह प्रकाश पर्व आप सभी के जीवन में सुख, संपन्नता और सौभाग्य लेकर आए।
Wishing everyone a very Happy Diwali.
— Narendra Modi (@narendramodi) November 4, 2021
এদিন দীপাবলির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “দীপাবলি দুষ্টের বিরুদ্ধে শিষ্টের জয়ের দিন। সমস্ত অন্ধকার কেটে আলোকজ্জ্বল হয়ে উঠুক গোটা দুনিয়া। তবে পরিবেশের কথা মাথায় রেখে দীপাবলি পালন করুন”।
दीपावली के शुभ अवसर पर मैं सभी देशवासियों को बधाई और शुभकामनाएं देता हूं। दीपावली बुराई पर अच्छाई की और अंधकार पर प्रकाश की विजय का पर्व है। आइए, हम सब मिलकर, इस त्योहार को स्वच्छ और सुरक्षित तरीके से मनाएं और पर्यावरण की रक्षा में योगदान करने का संकल्प लें।
— President of India (@rashtrapatibhvn) November 4, 2021
রাহুল গান্ধীও এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “ভেদাভেদ না রেখেই দীপাবলির আলো সকলের জীবন উজ্জ্বল করুক”।
दीपक का उजाला बिना किसी भेदभाव के सबको रौशनी देता है- यही दीपावली का संदेश है।
अपनों के बीच दिवाली हो,
सबके दिलों को जोड़ने वाली हो!#HappyDiwali pic.twitter.com/zQY4nncbwZ— Rahul Gandhi (@RahulGandhi) November 4, 2021
এদিকে দীপাবলি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Happy Diwali!
As we light diyas and get into the festive spirit on this special day, I pray that everyone's life is always filled with brightness and joy! I pray for the safety, well-being and prosperity of all.
— Mamata Banerjee (@MamataOfficial) November 4, 2021
শুভেচ্ছা বার্তা এসেছে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও।





