‘সরকারের টাকা নেই তো কার্ড দিয়েছে কেন’? স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে ফের কটাক্ষ দিলীপের

ফের একবার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন যে সরকারের টাকা যদি নাই থাকে, তাহলে মানুষকে কার্ড কেন দিল সরকার?

আসলে রাজ্য সরকারের দেকা স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করা নিয়ে নানান জেলা থেকে নানান অভিযোগ আসছে। এই নিয়ে ইতিমধ্যেই বেশ কড়া মনোভাব পোষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য কমিশন।

এদিন এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাবে কী করে? রাজ্য সরকারকে বেসরকারি হাসপাতালগুলিকে হুমকি দিতে হচ্ছে। ওদিকে হাসপাতাল বলছে সরকারি রেট পর্যাপ্ত নয়। প্রায় ছ’মাস ধরে বেসরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের বকেয়া মেটায়নি রাজ্য সরকার। একটা হাসপাতালে ৬৭ কোটি টাকা বাকি আছে। টাকা উদ্ধারে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। টাকা না থাকলে সরকার কার্ড দিয়েছে কেন”?

স্বাস্থ্যসাথী কার্ডে বিমার টাকা পাওয়া নিয়ে যাতে জটিলতা কমে, এর জন্য গতকাল, বুধবার নতুন ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারের তরফে জানানো হয় যে এবার থেকে শনি ও রবিবারও হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ডে বিমার টাকা দাবী করতে পারবে। এতদিন শনি ও রবিবার বিমার টাকা দাবী করা যেত না।

এছাড়া স্বাস্থ্যসাথী সংক্রান্ত কোনও অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু করেছে রাজ্য সরকার। কোনও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের অধীনে রোগী ভর্তি করতে অস্বীকার করলে 18003455384 ফোন করে অভিযোগ জানানো যাবে বলে ঘসনকা করেছে রাজ্য সরকার।

RELATED Articles