রমজানের শুভেচ্ছা বার্তা দিয়ে টুইট প্রধানমন্ত্রীর

করোনা সংক্রমন ঠেকাতে দেশে শুরু হয়েছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই একে একে পেরিয়ে যাচ্ছে কত শত পার্বণের দিন। এবার লকডাউনের মধ্যেই শুরু হল রমজানের প্রস্তুতি। শনিবার থেকে শুরু রমজান মাস, দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইটে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান তিনি।

এদিন নিজের টুইটারে তিনি লিখেছেন, “দেশবাসীকে রমজানের শুভেচ্ছা। আমি প্রত্যেক মানুষের নিরাপত্তা, এবং সমৃদ্ধির কামনা করি। এই পবিত্র মাস আমাদের মধ্যে দয়া এবং সম্প্রীতি নিয়ে আসুক। কোভিড-১৯কে হারিয়ে আমরা যেন একটি সুস্থ পৃথিবী তৈরি করতে পারি।”

https://twitter.com/narendramodi/status/1253695904764309504?s=20

স্বাভাবিকভাবেই, এবারের রমজান মাস অন্যান্য বছরের থেকে আলাদা। যে নাখোদা মসজিদ এই সময়ে লোকের ভিড়ে জমজমাট থাকে, তা এখন নিস্তব্ধ! গোটা রমজান মাসই এভাবে কাটাতে হবে। সরকারের প্রত্যেকটা নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে হবে বলে ইতিমধ্যেই এসব মনে করিয়ে দিচ্ছেন ধর্মগুরুরা।

এবারে তাই একগুচ্ছ নির্দেশিকা জারি করল নাখোদা মসজিদ থেকেও। রমজান উপলক্ষে মসজিদে ভিড় না জমিয়ে বাড়িতে বসে নমাজ পড়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। এছাড়া রোজা রাখতে গিয়ে যেখানে সেখানে থুতু ফেলা, কিংবা ইফতার পার্টিও এবারে নিষেধ করা হয়েছে। করোনার বিরোধিতা করতে এবার সবাইকে সতর্কভাবে লড়তে হবে যাতে ভবিষ্যতের দিনগুলোতে আমরা আবার সুস্থভাবে সব কিছু পালন করতে পারি।

RELATED Articles

Leave a Comment