আন্তর্জাতিক মঞ্চে আবারও আলোচনায় এল পাক অধিকৃত কাশ্মীর (pok)। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি জানিয়ে আসছে, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে এ বার মরক্কো সফরে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এমন এক মন্তব্য করলেন, যা নতুন করে কৌতূহল জাগিয়েছে রাজনৈতিক মহলে। তাঁর দাবি, কাশ্মীরের দখলকৃত অংশকে ভারতের সঙ্গে যুক্ত করতে কোনও রকম যুদ্ধ বা আক্রমণের প্রয়োজন হবে না। তাহলে কি ভারতের বহুদিনের দাবি এখন বাস্তবে পরিণত হতে চলেছে?
রাজনাথের বক্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং কেন্দ্রীয় সরকারের পুরনো অবস্থানকেই নতুন করে সামনে এনেছে। তিনি স্মরণ করিয়ে দেন, পাঁচ বছর আগে কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন— পিওকে ভারতের অংশ হবেই, তবে তার জন্য হিংসার পথ বেছে নেওয়ার দরকার নেই। এবার মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় সেই একই বার্তা পুনরায় তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী।
রাজনাথের দাবি, ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলতে শুরু করেছেন। তাঁদের কথায়, ‘‘আমরাও ভারত’’— যা প্রতিরক্ষামন্ত্রীর কাছে ভবিষ্যতের সংকেত। তাঁর কথায়, সময় খুব বেশি দূরে নয়, যখন ওই অঞ্চল নিজে থেকেই বলবে তারা ভারতের অংশ। তিনি আরও যোগ করেন, ভারতের সেনা সক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু দেশ কখনও নীতিবিচ্যুত পথে হাঁটতে চায়নি।
এখানেই থেমে থাকেননি রাজনাথ। তিনি ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে বলেন, চাইলে ভারত শত্রুপক্ষের ঘাঁটিতে হামলা চালাতে পারত, কিন্তু দেশ তা করেনি। কারণ, ভারত কোনও ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে মানুষকে আক্রমণ করে না; কেবলমাত্র সন্ত্রাসী কার্যকলাপের প্রতিক্রিয়াতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর এই মন্তব্য পাকিস্তানের উদ্দেশে এক ধরনের কূটনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ Pakistan : পাকিস্তানেই ধ্বং*সের রাত! নিজের দেশে বিমানহানায় নিহত ৩০ সাধারণ নাগরিক!
রাজনাথ সিংহের মরক্কো সফরের এই বক্তব্য নতুন করে আশা জাগাচ্ছে যে, পিওকে নিয়ে ভারতের দাবি শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং বাস্তবতার পথে এগোচ্ছে। তিনি একাধিকবার বলেছেন, ভারতের সংসদে এই অঞ্চলকে নিয়ে রেজোলিউশন আছে, যা পরিষ্কারভাবে জানায়— পিওকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে প্রশ্ন থেকেই যায়— সময় কবে আসবে, যখন পাক অধিকৃত কাশ্মীর সত্যিই নিজে থেকে ঘোষণা করবে, ‘‘আমরা ভারতের অংশ’’?






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার