গান্ধীজির জন্মদিনে দূষণমূক্ত পৃথিবী গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আজ মহাত্মা গান্ধীজির ১৫০ তম জন্মদিন৷ গান্ধীজির জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার মধ্যেই আর তিনি দেশবাসীকে বার্তা দিলেন দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার৷

আজ মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০ তম জন্মদিবস উপলক্ষে সকাল সকালই রাজঘাটে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান নমো। এরপরই সেখান থেকে গুজরাটের সবরমতি আশ্রমে যাওয়ার কথা নমোর। তার মাঝেই পরিবেশ দূষণ নিয়ে জনগনকে বার্তা দিলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে আজ মহাত্মা গান্ধীজিকে শ্রদ্ধা জানানো পাশাপাশি লেখেন দূষণমুক্ত পরিবেশ নিয়েও। তিনি দেশবাসীদের আহ্বান জানান এক দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য৷ আজ সন্ধ্যায় সবরমতি আশ্রমে গান্ধীজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নরেন্দ্র মোদী তাঁর “স্বচ্ছ ভারত” প্রকল্পের সফলতার কথাও ঘোষণা করতে চলেছেন। এই অনুষ্ঠানে গ্রামে সচেতনতা বৃদ্ধির জন্য ডাকা হয়েছে প্রায় ২০ হাজার গ্রামবাসীকে। এচাড়াও উপস্থিত থাকবেন গান্ধী ইনস্টিটিউটের গবেষকেরা। থাকবেন গুজরাটের আরও বিশিষ্ট ব্যাক্তি এবং সাধারণ মানুষরাও। আজ থেকেই সারা দেশে কঠোর ভাবে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক। সেই ঘোষণাটিও আজ সবরমতি আশ্রম থেকে করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

RELATED Articles

Leave a Comment