গরিবদের জন্য ত্রাণ ঘোষণা করেছিল সরকার। কতদূর এগোলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের কাজ।

করোনা সংকট কাটাতে গত মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের ঘোষণা করেছিল সরকার৷ এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এই প্রকল্পে সরাসরি গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি খাদ্যশস্য সরবরাহ করা সহ আরও কিছু সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার কথা বলে কেন্দ্র।

একনজরে দেখে নিন সেই ঘোষণার কতটা বাস্তবায়ন হয়েছে-
১. প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ প্রকল্পের আওতায় ৩২ কোটিরও বেশি দরিদ্র মানুষ ২৯,৩৫২ কোটি টাকা আর্থিক সহায়তা পেয়েছেন।

২. এই প্রকল্পে ৫.২৯ কোটি লোককে বিনামূল্যে খাদ‍্যশস‍্য বিতরণ করা হয়েছে।

৩. ভবন নির্মাণকর্মীরা ৩০৭১ কোটি টাকা আর্থিক সহায়তা পেয়েছেন।

৪.প্রায় ২.৮২ কোটি বৃদ্ধা, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ১৪০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

৫. ১৯.৮৬ কোটি মহিলা জন ধন অ্যাকাউন্ট ধারীদের মধ্যে ৯৯৩০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

৬. প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের -এর প্রথম কিস্তিতে ১৪,৯৪৬ কোটি টাকা ৭.৪৭ কোটি কৃষককে স্থানান্তর করা হয়েছে।

৭.ইপিএফওর ২.১ লক্ষ সদস্য ইপিএফও অ্যাকাউন্ট থেকে ৫১০ কোটি টাকার অনলাইন ফেরতযোগ্য অগ্রিম উত্তোলনের সুবিধা গ্রহণ করেছেন।

৮. ৯৭.৮ লাখ উজ্জ্বলা সিলিন্ডার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment