March for Demand of Reservation: বাংলাদেশ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। গত দুদিনে দেশটিতে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা বা প্রাণহানির ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আরও এক-দুদিনের মধ্যে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে সরকারি চাকরির আগের কোটা (Quota) বাতিল করা হবে। মঙ্গলবারের মধ্যেই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।
বাংলাদেশ সরকার যখন আন্দোলনের কারণে মুক্তিযোদ্ধা কোটা এবং মহিলা কোটা ও পিছিয়ে পড়া জেলার কোটা (Quota) প্রত্যাহার করছে, তখন ভারতে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর সংরক্ষণ রক্ষার জন্য পথে নামছেন। ২৫ জুলাই থেকে ৭ অগাস্ট পর্যন্ত তার বঞ্চিত বহুজন আগাড়ি ফাউন্ডেশন সংরক্ষণ রক্ষার দাবিতে পদযাত্রা করবে (March for Demand of Reservation)।

আগামী নভেম্বরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি হরিয়ানা ও ঝাড়খণ্ডেও একই সময়ে ভোট হবে। দুইবারের প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর তার পদযাত্রা আপাতত মহারাষ্ট্রে সীমাবদ্ধ রাখলেও তার সংগঠন সারা দেশেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। ‘জয় ফুলে-জয় শাহু-জয় ভীম’ শীর্ষক পদযাত্রার মূল উদ্দেশ্য তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি বা অন্যান্য অনুন্নত শ্রেণির সংরক্ষণ রক্ষা করা। বি আর আম্বেদকরের আগে মহারাষ্ট্র এবং লাগোয়া রাজ্যে সামাজিক ন্যায় ও সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা জ্যোতিবা ফুলে, সাবিত্রী ফুলে এবং রাজশ্রী ছত্রপতি শাহু (March for Demand of Reservation)।
বাংলাদেশে কোটা (Quota) বিরোধী আন্দোলন তুঙ্গে উঠার সাথে সাথে মহারাষ্ট্রসহ ভারতে সামাজিক মাধ্যমে সংরক্ষণ তুলে দেওয়ার দাবি উঠেছে। সম্প্রতি সমাপ্ত লোকসভা নির্বাচনে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস, সংরক্ষণ রক্ষার পক্ষে কথা বলে ভোটে ভালো ফলাফল করেছে। সংরক্ষণ রক্ষার স্লোগান সাধারণ মানুষের মনে ধরেছে।
পশ্চিমবঙ্গে হাইকোর্ট সম্প্রতি ওবিসি কোটা (Quota) বিলোপ করেছে। রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ওবিসি কোটা বাঁচাতে রাজ্য সরকার আইনি লড়াই চালিয়ে যাবে। রাজ্যে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ শতাংশ পদ ওবিসির জন্য সংরক্ষিত। অন্যদিকে, মহারাষ্ট্রে মারাঠা সম্প্রদায় তাদের ওবিসি ঘোষণার দাবিতে সরব হয়েছে। অভিযোগ উঠেছে যে প্রায় ৫৮ লাখ মানুষ ভুয়ো সার্টিফিকেট পেয়েছে। একই অভিযোগ বাংলাতেও আছে। প্রকাশ আম্বেদকরের আন্দোলনে ভুয়ো সার্টিফিকেট বাতিলের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে (March for Demand of Reservation)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!