Mamata Banerjee Gave Mahanayak Samman to Nachiketa and Rachana Banerjee: আজ, ২৪ জুলাই। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। এই দিন উপলক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছিল ‘মহানায়ক সম্মান’ দেওয়ার অনুষ্ঠান। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রতি বছর এই সম্মান দেওয়ার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর মহানায়ক সম্মান পেলেন গায়ক নচিকেতা চক্রবর্তী ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Gave Mahanayak Samman to Nachiketa and Rachana Banerjee)। এদিন ‘মহানায়ক সম্মান’ দিয়ে নচিকেতাকে আবার স্নেহময় ধমকও দিলেন মমতা।
এদিন ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১২ সাল থেকে এই অনুষ্ঠান আমরা করি। আমরা খুঁজতে গিয়ে দেখি, আর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাইকেই দেওয়া হয়ে গিয়েছে” (Mamata Banerjee Gave Mahanayak Samman to Nachiketa and Rachana Banerjee)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “প্রসেনজিৎ ৪০ বছর ধরে অবদান রেখেছেন সংস্কৃতির ক্ষেত্রে। ও আমাদের গর্ব”।
এদিন পুরস্কার দেওয়ার পর নচিকেতার শরীর-স্বাস্থ্য দিয়ে তাঁকে বেশ ধমক দেন মমতা। প্রথমেই তাঁর প্রশংসা করে বলেন, “নচি! আমি ওকে বলি, নচি, নাচি নাচি! কারণ ওর ছন্দে গান ওর গান আমাদের মুগ্ধ করে। আমরা কিছুদিন আগে হারিয়েছি রশিদকে। রশিদ খুব ভাল গাইত, ওদের একটা টিম ছিল। নচিকেতাও দারুণ ক্লাসিক্যাল গায়। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে জয়ন্তী মঙ্গলা কালী– সবরকম গানই গায়। আজও গাইবে। তাঁকে মহানায়ক সম্মান দিতে পেরে আমরা ধন্য” (Mamata Banerjee Gave Mahanayak Samman to Nachiketa and Rachana Banerjee)।
এরপরই মমতার স্নেহময় শাসন, “একটু খাওয়াদাওয়া করতে বলুন তো। একদম খায় না। দেখুন চেহারা কী হয়েছে”। এরপর তিনি বলেন, “আমি ঠিকই খাই, আমি ইচ্ছে করে কমিয়েছি। কিন্তু ও এমন কমিয়েছে, তার কোনও তুলনাই চলে না। নিজেকে তো ভাল থাকতে হবে। আমি বলেছি, তুমি না খেলে বাড়িতে গিয়ে হানা দেব”।
এদিন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের জন্যও উৎকণ্ঠা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘শুভাশিসদার মতো শিল্পীকে সম্মান দিতে পেরে আমরা ধন্য। সেই পুরনো দিন থেকে বয়ে চলেছেন তিনি। শরীরে একটু নজর দিন। আমার মনে হচ্ছে, আপনার শরীরটা মনে হয় ভাল নেই” (Mamata Banerjee Gave Mahanayak Samman to Nachiketa and Rachana Banerjee)।
এদিনের এই মহানায়ক সম্মান প্রদানের এই অনুষ্ঠানে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রকে দেওয়া হয় বিশেষ চলচ্চিত্র সম্মান। চার দশকে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও পুরস্কৃত করা হয়েছে (Mamata Banerjee Gave Mahanayak Samman to Nachiketa and Rachana Banerjee)। মমতা এদিন জানান, ২০২৩ পর্যন্ত এই মহানায়ক সম্মান দেওয়া হয়েছে ২৩ জনকে। বর্ষসেরা সম্মান দেওয়া হয়েছে ৪১ জনকে। আর ১৪১ জনকে দেওয়া হয়েছে বিশেষ চলচ্চিত্র পুরস্কার।
এদিন এই মঞ্চ থেকেই ফিল্ম ফেস্টিভ্যালের তারিখ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হবে বলে জানান তিনি। ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান করা হয়েছে গৌতম ঘোষকে। আর কো-চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এদিনের অনুষ্ঠান থেকেই এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!