চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, জানালেন প্রণবপুত্র অভিজিৎ

সঙ্কটজনক অবস্থা কাটিয়ে এবার চিকিৎসায় সাড়া দিলেন প্রণব মুখোপাধ্যায়। আপাতত তিনি দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি। এরপর তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মাথায় অস্ত্রপ্রচার করা হয়। তবে অস্ত্রপ্রচারের পর রক্তক্ষরণের জন্য তাঁর অবস্থা সংকটজনক হয়ে পড়ে। আজ সন্ধ্যাবেলায় ওনার ৯৬ ঘন্টা চিকিৎসক পর্যবেক্ষণ শেষ হচ্ছে। পাশাপাশি আজ ওনার শরীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে বলে জানালেন ওনার ছেলে।

আজ সকালে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, তাঁর বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত তাঁর শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক হয়েছে। আজ সন্ধে ৭ টায় শেষ হচ্ছে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষনের সময়সীমা। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতিকে আরও ৩ দিন হাসপাতালে পর্যবেক্ষনে রাখা হবে।

RELATED Articles

Leave a Comment