স্টেট ব্যাঙ্কে ঢুকেছিলেন একজন ঝাড়়ুদার হয়ে, আজ তিনিই অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার! প্রতীক্ষার হার না মানা জীবন কাহিনী অনুপ্রাণিত করছে অনেককে

ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব। যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই) ঝাড়়ুদার ছিলেন, সেখানেই শেষ বয়সে অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার হলেন এক ভদ্রমহিলা।

মাত্র ১৭ বছর বয়সে বিয়ে হয়ে গেছিল প্রতীক্ষা তোন্দওয়ালকারের। বর সদাশিব কাডু ছিলেন মুম্বই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান শাখায় বুক বাইন্ডার। তাঁদের বিয়ের তিন বছর পর প্রথম পুত্র সন্তান হওয়ায় গ্রামে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনায় সদাশিবের মৃত্যু হয়। বিয়ের তিন বছর পর স্বামীর মৃত্যুতে জীবন লণ্ডভণ্ড হয়ে যায় প্রতীক্ষা’র।

পড়াশোনায় দক্ষতা কম থাকায় চাকরি পাচ্ছিলেন না। শেষমেশ এসবিআইতে ঝাড়ুদার হিসেবে কাজ করে পরিবারের হাল সামলাতে থাকেন তিনি। একইসঙ্গে মুম্বইয়ের ভিখরোলির নাইট কলেজে স্নাতক স্তরের পড়াশোনা শুরু করেন।

ডিগ্রি অর্জনের পর ধাপে-ধাপে উপরের পদে পদোন্নতি হতে থাকে প্রতীক্ষার। ট্রেনি অফিসার, এমএম ২, এমএম ৩, চিফ জেনারেল ম্যানেজার এবং এখন অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার হয়েছেন প্রতীক্ষা। লড়াইটা কষ্টদায়ক হলেও, হাল ছাড়েননি তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles