ভারত প্রথম দশে থাকবে ২০২৮ অলিম্পিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আশাবাদী

করোনা মহামারীতে সারা পৃথিবী ত্রস্ত। ভারতেও দিনের পর দিন মহামারীতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এমত অবস্থায় সর্বপ্রথমবার জাতীয় ক্রীড়া দিবস এ ভারতীয় ক্রীড়াবিদদের ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হল। তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিশ্বাস, এই মহামারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভাঙতে পারবেনা; বরং সংক্রমনের পর ঘুরে দাঁড়িয়ে ভারত জগতসভায় নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠা করবে বলেই মনে করেছেন তিনি।

রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য সহ সমস্ত পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষিত হয়েছিল আগেই। আর এই তালিকা ধরেই গত শনিবার দেশের মুখ উজ্জ্বল করা সেই ক্রীড়াবিদদেরই সম্মানিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। এদিন মনিকা বাত্রা, দুটি চাঁদদের পুরস্কৃত করার পর দেশের সমস্ত ক্রীড়া তারকাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। যদিও করোনা মহামারীতে আক্রান্ত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি কুস্তিগীর ভিনেশ ফোগাট সহ তিনজন।

এরপর রাষ্ট্রপতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন-” কোভিড-১৯ খেলার দুনিয়ায় বড় প্রভাব ফেলেছে। অলিম্পিক ষও পিছিয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস এই মহামারী ক্রীড়াবিদদের ছন্দ কেড়ে নিতে পারবে না। খেলায় দেশের অগ্রগতি ঘটবে। ফিটনেস থেকে পারফরম্যান্স, সবদিকেই উন্নতি হয়েছে আমাদের। আশা করি, ২০২৮ অলিম্পিকে সবাই দেশের জন্য নিজের সেরাটা দেবেন। আর তাতেই আমরা বিশ্বের সেরা ১০ পদকজয়ী দেশের অন্যতম হতে পারব।” এই কথার মাধ্যমে দেশের উঠতি খেলোয়াড় মনে জোর পাবেন বলে আশা করা যাচ্ছে।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর