“রিয়া কি আজমল কাসভের থেকেও নিকৃষ্ট? “ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্বরা ভাস্কর!

রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) কি আজমল কাসভের (Ajmal Kasab) থেকেও বড় অপরাধী? গর্জে উঠলেন বলিউডের (Bollywood) স্বরা ভাস্কর (Swara Bhasker) তার বক্তব্য যেভাবে রিয়া চক্রবর্তীর মিডিয়া ট্রায়াল (Media Trial) চলছে সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় (Social Media) দিনভর তার চরিত্র নিয়ে যে কাটাছেঁড়া চলছে তা রীতিমতো অন্যায়। রিয়া এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হননি, তার আগেই তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তা উচিত নয় বলে বলছেন বলিউডের বেশ কিছু বড় তারকা।

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু তদন্তে প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী। বেশ কিছুদিনের টানাপোড়েনের পর এই মামলার তদন্তভার এখন গিয়েছে সিবিআইয়ের (CBI) হাতে। সেখান থেকে প্রতিদিনই বেরিয়ে আসছে কিছু না কিছু চমকপ্রদ তথ্য। এই নিয়ে সিবিআই তিনদিন ধরে টানা জেরা করছে রিয়াকে। আমার অন্যদিকে গত সপ্তাহে রিয়া নিজের নীরবতা ভেঙে বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন। সেখানেই রীতিমতো তাকে জোর গলায় বলতে শোনা যায়, তিনি দোষী প্রমাণিত হননি তাই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রায়াল বন্ধ হোক!

রিয়ার এই সকল সাক্ষাৎকার নিয়ে ফেরার একবার শুরু হয়ে যায় তর্কবিতর্কের আসর। ‌কিন্তু এবারে ধীরে ধীরে রিয়ার সমর্থনে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বলিউডের সেলেব মহল রিয়ার পক্ষে কথা বলতে শুরু করেছে। রিয়ার সমর্থনে পাশে দাঁড়িয়েছেন স্বরা ভাস্কর, সোনম কাপুর, রাম গোপাল ভার্মা সহ আর অনেকেই। অনিল কন্যা অবশ্য অনেকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে, কারো মৃত্যুর জন্য তার সহকর্মী বা প্রাক্তন অথবা বর্তমান প্রেমিকাকে দায়ী করা উচিত নয়। এছাড়াও পরিচালক রামগোপাল ভার্মা ও কিছুদিন আগে লেখেন, রিয়াকে নিয়ে যা চলছে তাতে যেন মনে হচ্ছে ডাইনি শিকার শুরু হয়েছে।

এবার বলিউডের অন্যতম প্রতিবাদী তারকা স্বরা ভাস্কর (Swara Bhasker) বলছেন যে, যেভাবে সাধারণ মানুষ ও ভারতীয় মিডিয়া রিয়াকে নিয়ে পড়েছে তাতে যেন মনে হচ্ছে ও আজমল কাসভের থেকেও খারাপ। সিবিআই নয় যেন মনে হচ্ছে মিডিয়াই সুশান্তের মৃত্যু তদন্ত করছে। ‌যদিও বলিউডের তারকাদের এই মন্তব্যে কোনো হেরফের পড়ছে না নেটিজেনদের, উপরন্তু তারা আরো বিরক্ত হয়ে লিখছেন যে, রিয়া এতদিন কেন কিছু বলেননি এবং যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে সেগুলো কি একেবারেই মিথ্যা? রিয়া কাঁদো কাঁদো স্বরে যে ইন্টারভিউগুলি মিডিয়ায় দিয়েছেন সেগুলো যে তার অভিনয় নয় তার কী প্রমাণ?

এই তদন্তের শেষ কথা সিবিআই বলবে। তাই এখন সিবিআই তদন্তের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে।

RELATED Articles

Leave a Comment