ফের বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, লিটার প্রতি ৫-৬ টাকা দাম বাড়ার সম্ভাবনা

বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বটে, তবে দেশে পেট্রোল ও ডিজেলের দাম একই রয়েছে। এর জেরে নানান তেল কোম্পানিগুলির লোকসান হচ্ছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সরকারি তেল কোম্পানিগুলি পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মত, নির্বাচন হয়ে গেলে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৫-৬ টাকা বাড়তে পারে।

আইসিআইসিআই সিকিউরিটিজের বিশ্লেষক প্রবল সেনের কথা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠাপড়ার প্রভাব পড়ে ঘরোয়া বাজারেও। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম যদি এক ডলার প্রতি ব্যারেল বাড়ে তাহলে ঘরোয়া বাজারে দাম প্রতি লিটার তেলের দাম বেড়ে যায় ৪৫-৪৭ পয়সা।

তবে বিদেশি বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া সত্ত্বেও দীপাবলির পর থেকে ঘরোয়া বাজারে দাম স্থির রয়েছে। গত নভেম্বর মাসের পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ২৫ টাকা পর্যন্ত বেড়েছে।

জানা গিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বজায় থাকার জেরে মঙ্গলবার আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে গিয়ে দাঁড়িয়েছে ৯৪ ডলারে। ২০১৪ সালের পর থেকে এই প্রথম ক্রুডের দাম এই জায়গায় পৌঁছল। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যদি এই উত্তেজনা বজায় থাকে, তাহলে পরিবর্তীতে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২৫ ডলারে পৌঁছবে।

চলুন দেখে নেওয়া যাক দেশের বড় বড় শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাআম কেমন-

  • রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.৪১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা
  • মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৪ টাকা প্রতি লিটার
  • কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৬.৭৯ টাকা
  • চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৪০ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯১.৪৩ টাকা
  • লখনউতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.২৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৮০ টাকা
  • পোর্টব্লেয়ারে পেট্রোলের দাম প্রতি লিটার ৮২.৯৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৭৭.১৩ টাকা

আরও অন্যান্য খবর