ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। দেশে সাত দফায় হতে চলেছে ভোট। সমস্ত দলের তরফেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। অনেক দলের তরফেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী ইস্তেহার দেওয়া। এই ভোটের আবহেই এবার এক বড় ঘোষণা করল সরকার। ভোট মিটলেই এবার পেট্রোল মিলবে মাত্র ৭৫ টাকায়।
উল্লেখ্য, সম্প্রতি গোটা দেশে পেট্রোলিয়াম কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা কমানোর ঘোষণা করেছে। দেশের সমস্ত মেট্রো শহরেই দাম কমেছে পেট্রোল-ডিজেলের। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন করেছিল পেট্রোলিয়াম সংস্থাগুলি। সেই বছরের মে মাসে পেট্রোল ও ডিজেলের দামের ওপর কর কমিয়েছিল কেন্দ্র সরকার।
নির্বাচনের ফলে নানান রাজ্যের রাজনৈতিক দলগুলিই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে। এবার পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে প্রকাশিত হল ইস্তেহার। ভোট মিটে গেলেই দুরন্ত হারে দাম কমে যাবে পেট্রোল ও ডিজেলের। জানা গিয়েছে, লোকসভা ভোট মিটলেই পেট্রোলের নতুন দাম হবে ৭৫ টাকা আর ডিজেলের নয়া দান হবে ৬৫ টাকা। আর ব্যাপক হারে জ্বালানির দাম কমে যাওয়ার ঘোষণায় আমজনতার মুখে ফুটল স্বস্তির হাসি।
তবে এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে তামিলনাড়ুর ডিএমকে-র তরফে। গোটা দেশে বা পশ্চিমবঙ্গে নয়। ডিএমকে-র ঘোষণা, যদি তাদের দল বেশি আসন পায়, তাহলে সে রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম হবে যথাক্রমে ৭৫ ও ৬৫ টাকা। বর্তমানে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৭৫ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৩৪ টাকা।
প্রসঙ্গত, দক্ষিণ ভারতে জমি শক্ত করতে ইতিমধ্যেই বেশ ক্যেকবার দক্ষিণ ভারত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এমন আবহেই এবার এমন এক ইস্তেহার প্রকাশ করলে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে। এই ঘোষণা তামিলনাড়ুবাসীর উপর প্রভাব ফেলে নাকি সে রাজ্যে মোদী ম্যাজিক কামাল দেখাবে, তা তো সময়ই বলবে।






