নিজের বাসভবনে প্রদীপ জ্বালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রবিবার ঠিক রাত নয়টায় নিভল বাসভবনের সমস্ত আলো। প্রধানমন্ত্রী জ্বালালেন পেতলের প্রদীপ। আলোয় আলোকিত হয়ে উঠল প্রধানমন্ত্রীর বাসস্থান। এএনআইয়ের টুইটে দেখা গেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেতলের প্রদীপ জ্বালাচ্ছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হলেন তিনি।

দেশজুড়ে করোনা প্রতিরোধে একজোট হয়ে লড়ছে সাধারণ মানুষ। করোনা দেশের প্রায় চার হাজার মানুষের শরীরে আঘাত হেনেছে। এই রাজ্যে সংখ্যাটা ৬৫ ছাড়িয়েছে। দেশজুড়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার, করোনার বিরুদ্ধে লড়াই করছে। ২২শে মার্চ করোনার বিরুদ্ধে জনতা কার্ফুর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘন্টা ও থালা বাজিয়ে, করতালির মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপনের অনুরোধ জানিয়েছিলেন। মানুষ তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছিল। এবার রবিবার রাত নয়টায় মোমবাতি জ্বালিয়ে দেশকে ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী। এইদিন ঘরের সকল আলো নিভিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নয়মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ এমনকি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছিলেন মোদী। প্রধানমন্ত্রী নিজেও সামিল হলেন এই মহান উদ্যোগে।

https://twitter.com/ANI/status/1246831809133981697

RELATED Articles

Leave a Comment